Sunday, August 16, 2026
HomeScrollবৃষ্টিতে ভেস্তে যাবে ভারত-পাকিস্তান মহারণ? কী বলছে আবহাওয়ার পূর্বাভাস?
India Vs Pakistan

বৃষ্টিতে ভেস্তে যাবে ভারত-পাকিস্তান মহারণ? কী বলছে আবহাওয়ার পূর্বাভাস?

ভারত-পাকিস্তান ম্যাচে বল না গড়ালে সমস্যায় পড়বে পাকিস্তানই! কেন জানেন?

ওয়েব ডেস্ক: রবিবার বিশ্বকাপের (ICC T20 World Cup 2026) মেগা-ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান (India Vs Pakistan)। পরিসংখ্যানে এগিয়ে রয়েছে ভারত, তাই ম্যাচের আগে বাড়তি আত্মবিশ্বাস রয়েছে টিম ইন্ডিয়ার শিবিরে। এদিকে আবার রোহিত শর্মা ইতিমধ্যে এই মহারণ নিয়ে সতর্ক করেছেন সূর্যদের। তবে ভারত বা পাকিস্তান নয়, কলম্বোর এই বড় ম্যাচে আসল খেলা খেলতে পারে প্রকৃতি। বৃষ্টিতে কি ভেস্তে যেতে পারে ভারত-পাকিস্তান ম্যাচ? কী বলছে আবহাওয়ার পূর্বাভাস? চলুন দেখে নেওয়া যাক একনজরে।

শ্রীলঙ্কার আবহাওয়া দফতর (Sri Lanka Weather Forecast) জানিয়েছে, ১৫ ফেব্রুয়ারি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। সেই কারণে রবিবার কলম্বোয় বৃষ্টিপাতের সম্ভাবনা (Rain Forecast) রয়েছে ৯৩ শতাংশ। অর্থাৎ, ভারত-পাকিস্তান মহারণে ব্যাঘাত ঘটাতে পারে বৃষ্টি। আর সেটা যদি হয় তাহলে গ্রুপে পাকিস্তানের থেকে এগিয়েই থাকবে ভারত। কারণ নেট রান রেটের নিরিখে সলমন আলি আঘাদের থেকে অনেকটা এগিয়ে রয়েছে ভারতীয় দল। তাই পয়েন্ট ভাগাভাগি হলে ভারতই যে বাড়তি সুবিধা পাবে, তা সমীকরণ থেকেই স্পষ্ট।

আরও পড়ুন: পাকিস্তানের বিরুদ্ধে ‘ফেভারিট’ নয় ভারত? মেগা ম্যাচের আগে কেন দলকে সতর্ক করলেন রোহিত?

তবে ভারত ও পাকিস্তান- উভয় দলই চাইবে রবিবারের এই মেগা-ম্যাচে বল গড়াক। কারণ শুধুমাত্র বিশ্বকাপ বা আইসিসি টুর্নামেন্টেই এই দুই প্রতিবেশী দেশ বাইশ গজে মুখোমুখি হয়। ব্যাবসায়িক কারণ ছাড়াও দুই দেশের বিপুল সংখ্যক ক্রিকেটপ্রেমীরা এই মহারণের অপেক্ষায় দিন গোনেন। এদিকে আবার এবারের টি-২০ বিশ্বকাপের এই ম্যাচ হতে চলেছে দীর্ঘ বিতর্কের পর। তাই বৃষ্টিসুর এই ম্যাচে যাতে ব্যাঘাত না ঘটায়, আপাতত সেই প্রার্থনাই চলছে দুই দেশের ক্রিকেটমহলে।

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 nobu99 situs slot gacor link slot gacor Depo 5k