HomeScrollহার্দিককে ছাড়াই দিল্লির বিরুদ্ধে খেলতে নামল মুম্বই! কেন?
Hardik Pandya

হার্দিককে ছাড়াই দিল্লির বিরুদ্ধে খেলতে নামল মুম্বই! কেন?

কেন প্রথম একাদশে নেই ভারতের তারকা অলরাউন্ডার?

ওয়েব ডেস্ক : হার্দিক পাণ্ডিয়াকে (Hardik Pandya) ছাড়াই শনিবার খেলতে নামল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিরুদ্ধে নেমেছেন রোহিতরা। কিন্তু টসের সময় দেখা যায়নি হার্দিককে। তাঁর পরিবর্তে নেতৃত্ব দিচ্ছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন প্রথম একাদশে নেই ভারতের তারকা অলরাউন্ডার?

শনিবার মরশুমে প্রথমবার অ্যাওয়ে ম্যাচ খেলছে মুম্বই (Mumbai Indians)। এই ম্যাচের জন্য তাঁকে অনুশীলন করতেও দেখা যায়নি। ফলে তাঁকে ছাড়াই নামতে হয়েছে রোহিতদের। ফলে এদিন টস করেন সূর্যকুমার। আর টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দিল্লি অধিনায়ক অক্ষর প্যাটেল। তবে কেন প্রথম একাদশে নেই হার্দিক? এ নিয়ে সূর্য জানিয়েছেন, হার্দিক সুস্থ নন। সেই কারণে আজকের ম্যাচ তিনি খেলছেন না। সেই কারণেই তিনি দলকে নেতৃত্ব দিচ্ছেন বলেও জানিয়েছেন।

আরও খবর : সর্বকনিষ্ঠ হিসাবে নয়া রেকর্ড আয়ুষ মাত্রের

এদিকে আইপিএলের প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে (KKR) বড় রানে হারিয়েছে মুম্বই। রোহিত শর্মা আর রায়ান রিকেলটনের দুর্দান্ত ব্যাটিংয়ের কারণে সেই ম্যাচ একপ্রকার সহজে জিতে নেন সূর্যরা। অন্যদিকে, প্রথম ম্যাচে লখনউ সুপার জায়ান্টসকে হারিয়েছে দিল্লি। ইতিমধ্যে এদিনের ম্যাচ শুরু হয়ে গিয়েছে। মুম্বইয়ের পড়ে গিয়েছে ২ উইকেটও।

এদিন মুম্বই তাদের উইনিং কম্বিনেশন ধরে রাখেনি। হার্দিকের (Hardik Pandya) জায়গায় খেলছেন করবিন বশ। সুযোগ পেয়েছেন দীপক চাহার এবং মিচেল স্যান্টনার। অন্যদিকে দিল্লি তাদের দল পরিবর্তন করেনি। যে দল ম্যাচ জিতবে সেই দল প্রথম স্থান দখল করবে।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News