HomeScrollআন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার
Neymar

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার

ব্রাজিলের হারের পরই বড় ঘোষণা

ওয়েব ডেস্ক : নরওয়ের (Norway) কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপের শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে ব্রাজিল (Brazil)। ম্যাচ শেষ হওয়ার কিছুক্ষণ পরই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার (Neymar)। আবেগঘন প্রতিক্রিয়ায় তিনি জানান, জাতীয় দলের হয়ে তাঁর দীর্ঘ পথচলা এবার শেষ। নেইমারের কথায়, “আমি শেষ পর্যন্ত চেষ্টা করেছি, কিন্তু এবার সব শেষ। এখান থেকেই শুরু করেছিলাম, এখানেই শেষ করলাম।”

৩৪ বছর বয়সি নেইমারের (Neymar) আন্তর্জাতিক কেরিয়ার শুরু হয় ২০১০ সালে। ব্রাজিলের জার্সিতে ১২৯টি ম্যাচে ৮০ গোল করে দেশের পুরুষ ফুটবলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়েছেন তিনি। চারটি বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করার পাশাপাশি ২০১৩ সালে কনফেডারেশন্স কাপ এবং ২০১৬ সালের রিও অলিম্পিকে ব্রাজিলকে সোনার পদক জিতিয়েছিলেন নেইমার।

আরও খবর : বিশ্বকাপে সবচেয়ে ধনী ফুটবলার কে? আয় জানলে চোখ কপালে উঠবে

চোট কাটিয়ে এবারের বিশ্বকাপে দলে ফিরলেও পুরোপুরি ছন্দে দেখা যায়নি তাঁকে। টুর্নামেন্টের শুরুতে কয়েকটি ম্যাচ মিস করার পর ধীরে ধীরে দলে ফেরেন। নরওয়ের বিরুদ্ধে শেষ ষোলোর ম্যাচে স্টপেজ টাইমে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমালেও ব্রাজিলকে হার এড়াতে পারেননি। সেই গোলই হয়ে রইল জাতীয় দলের জার্সিতে তাঁর শেষ গোল।

ম্যাচ শেষে আবেগে ভেঙে পড়েন নেইমার (Neymar)। সতীর্থরা তাঁকে ঘিরে সান্ত্বনা দেন। বিশ্বকাপ জয়ের স্বপ্ন অপূর্ণই থেকে গেলেও ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন তিনি। বলে রাখা দরকার, নেইমার জাতীয় দলের হয়ে তিনি জিতেছেন ২০১২ অলিম্পিকে রুপো, ২০১৬ অলিম্পিকে সোনার পদক এবং ২০১৩ কনফেডারেশনস কাপের শিরোপা। তবে বিশ্বকাপ জয়ের স্বপ্ন আর পূরণ হল না।

দেখুন অন্য খবর : 

[youtube-feed feed=1]
Read More

Latest News