HomeScrollদলে ফিরছেন শামি, পন্থ! ‘অবাধ্য’ ঈশানের ভাগ্য কি খুলবে? দেখুন বড় খবর
India Squad For NZ ODI Series

দলে ফিরছেন শামি, পন্থ! ‘অবাধ্য’ ঈশানের ভাগ্য কি খুলবে? দেখুন বড় খবর

নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন ODI সিরিজের জন্য কারা সুযোগ পাবেন স্কোয়াডে?

ওয়েব ডেস্ক: ভারতীয় ক্রিকেটের জন্য আজকের দিনটা বেশ গুরুত্বপূর্ণ। কারণটা শুধুমাত্র নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের স্কোয়াড (India Squad For NZ ODI Series) ঘোষণা নয়, এর নেপথ্যে আসন্ন বিশ্বকাপের জন্য বোর্ডের পরিকল্পনার একটা স্পষ্ট ইঙ্গিত মিলতে চলেছে। আসন্ন এই ওডিআই সিরিজের জন্য কি বোর্ড সাম্প্রতিক সময়ের বিজয় হাজারে ট্রফির পারফরম্যান্সকে গুরুত্ব দেবে, নাকি কোনও সাহসী সিদ্ধান্ত নেবেন আগরকররা? এই প্রশ্নে বাড়ছে নানা জল্পনা।

৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ। তেই বিশ্বকাপের স্কোয়াডে থাকা ক্রিকেটারদের চাঙ্গা রাখতে এই ওডিআই সিরিজে জসপ্রীত বুমরা ও হার্দিক পান্ডিয়াকে বিশ্রাম দেওয়া হতে পারে। তাঁরা না থাকলে স্কোয়াডে হর্ষিত রানা বা অর্শদীপ সিংয়ের মতো বোলাররা ফের সুযোগ পেতে পারেন। তবে তাঁদের পথের কাঁটা হতে পারেন মহম্মদ শামি (Mohammed Shami), যিনি এই সিরিজে কামব্যাক করতে পারেন। ঘরোয়া ক্রিকেটে আগুন ফর্মে বোলিং করে তিনি ইতিমধ্যে বোর্ডকে স্পষ্ট বার্তা দিয়েছেন। তবে নির্বাচকরা এই অভিজ্ঞ পেসারকে কি দলে নেবেন? সেটা এহন লাখ টাকার প্রশ্ন।

আরও পড়ুন: বাদ দিতেই হবে মুস্তাফিজুরকে! বিতর্কের মাঝেই KKR-কে বার্তা দিল BCCI

এদিকে ভারতীয় দলে ফেরার জন্য মুখিয়ে রয়েছেন শ্রেয়স আইয়ারও (Shreyas Iyer)। শুক্রবার রিটার্ন-টু-প্লে ম্যাচ সিমুলেশন পরীক্ষায় পাশ করে নিজের ফিটনেস নিয়ে বড় বার্তা দিয়েছেন বোর্ডকে। তবে শ্রেয়সের পরীক্ষা এখনও শেষ হয়নি। এর পর তাঁকে বিজয় হাজারে ট্রফিতে মুম্বইয়ের হয়ে হিমাচল প্রদেশের বিরুদ্ধে খেলতে হবে। এই সিমুলেশন ম্যাচে নির্বিঘ্নে খেলতে পারলেই সাদা বলের ক্রিকেটে তাঁকে পুরোপুরি ফিট হিসেবে বিবেচনা করবেন নির্বাচকরা। তাই আজ আইয়ারের প্রত্যাবর্তনের সম্ভাবনা বেশ প্রবল।

এদিকে আসন্ন এই সিরিজের দলের উইকেটকিপার পদ নিয়েই বাড়ছে জল্পনা। কারণ বিগত কয়েকমাস ধরেই নিস্তব্ধ রয়েছে ঋষভ পন্থের (Rishabh Pant) ব্যাট। তিনি তো ২০২৫-এ কোনও অডিআই ম্যাচও খেলেননি। পন্থের এই অফ-ফর্মের সুযোগে আসন্ন এই সিরিজে ঈশান কিষানকে (Ishan Kishan) কি একবার ঝালিয়ে নেবে বোর্ড? সেই জল্পনা বাড়ছে কারণ বিজয় হাজারে ট্রফিতে আগুন ফর্মে ব্যাটিং করছেন একসময়ের ‘অবাধ্য’ ঈশান।

এছাড়াও ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভালো পারফর্ম করা দেবদত্ত পাডিক্কাল, সরফরাজ খানের মতো ক্রিকেটাররাও ভারতীয় ওডিআই দলে খেলার সুযোগের অপেক্ষায় রয়েছেন। বিশ্বকাপের আগে বেঞ্চ স্ট্রেংথ যাচাই করতে তাঁদের সুযোগ দিতে পারেন নির্বাচকরা।

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News