Monday, April 13, 2026
HomeScrollKKR-এ মুস্তাফিজুরের বিকল্প কে? দেখে নিন ৫ সম্ভাব্য নাম
Kolkata Knight Riders

KKR-এ মুস্তাফিজুরের বিকল্প কে? দেখে নিন ৫ সম্ভাব্য নাম

কোন কোন ক্রিকেটারকে নিতে পারবে নাইট শিবির? কী বলছে IPL-এর নিয়ম?

ওয়েব ডেস্ক: মিনি-নিলামে এই মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) ৯.২০ কোটি টাকার বিরাট মূল্যে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। কিন্তু বিসিসিআই-এর (BCCI) নির্দেশ মেনে আইপিএল-এর (IPL 2026) আগেই দল থেকে এই বাংলাদেশি পেসারকে বাদ দিয়েছে কিং খানের ফ্র্যাঞ্চাইজি। তার পরেই মুস্তাফিজের বিকল্প ভাবতে হচ্ছে নাইট শিবিরকে। তাঁর জায়গায় কাকে দলে নেওয়া হবে? সেই নিয়েও চলছে জল্পনা।

আইপিএল-এর নিয়ম অনুযায়ী, কোনও ফ্র্যাঞ্চাইজি কোনও খেলোয়াড়কে মাঝপথে ছেড়ে দিলে তাঁর পরিবর্তে শুধুমাত্র সেই ক্রিকেটারকেই নেওয়া যাবে, যিনি নিলামের জন্য আগেই রেজিস্ট্রেশন করেছিলেন। সেই নিয়ম মেনেই মুস্তাফিজুর রহমানের পরিবর্তে কয়েকজন বিদেশি পেসারের নাম উঠে আসছে, যাঁরা কেকেআরের জন্য কার্যকর বিকল্প হতে পারেন।

আরও পড়ুন: শামি নয়, কামব্যাক হল শ্রেয়সের! কেমন হল ভারতের ODI স্কোয়াড?

  • স্পেনসর জনসন: গত মরসুমে কেকেআরেই ছিলেন স্পেনসর জনসন। তবে একেবারেই ছন্দে ছিলেন না। চার ম্যাচে মাত্র একটি উইকেট নিয়েছিলেন। কিন্তু মুস্তাফিজের জাওয়গায় তাঁকে আরও একটি সুযোগ পেতে পারে কিং খানের ফ্র্যাঞ্চাইজি। কিন্তু এই অজি পেসারের ক্ষেত্রে বড় সমস্যা ফিটনেস। তাই তিনি আবার বাদের তালিকাতেও পড়তে পারেন।
  • ফজলহক ফারুকি: কেকেআরের জন্য ফজলহক ফারুকি একজন ভালো বাঁহাতি পেস বোলিং বিকল্প হতে পারেন। আইপিএল ইতিমধ্যে রাজস্থান রয়্যালস এবং সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছেন এই আফগান বোলার। ১২টি ম্যাচে ছয়টি উইকেটও নিয়েছেন। এখনও পর্যন্ত ৫১টি টি-২০ ম্যাচে মোট ৬৩টি উইকেট নিয়েছেন। যেহেতু নিলামে তিনি অবিক্রিত রয়ে গিয়েছেন, তাই মুস্তাফিজের বিকল্প হিসেবে তাঁর কথাও ভাবতে পারে কেকেআর।
  • আলজারি জোসেফ: ওয়েস্ট ইন্ডিজের এই অভিজ্ঞ ডানহাতি পেসারকেও দলে নেওয়ার ওঠা ভাবতে পারে কেকেআর। আইপিএল সহ বিশ্বের বিভিন্ন টি-২০ লিগে ভালো পারফরম্যান্স করেছেন জোসেফ। মুস্তাফিজুর রহমানের বিকল্প হিসেবে তিনিও কেকেআর-এর পেস আক্রমণে ভারসাম্য ফিরিয়ে আনতে পারেন।
  • জেরাল্ড কোয়েৎজি: দক্ষিণ আফ্রিকার এই পেসার গত মরসুমে গুজরাতের হয়ে ভালো পারফর্ম করেছেন। কিন্তু এবারের নিলামে দল পাননি। তাই তাঁর গতি ও সুইংকে কাজে লাগিয়ে মুস্তাফিজের পরিবর্ত হিসেবে তাঁকেও দলে নিতে পারে কিং খানের ফ্র্যাঞ্চাইজি।
  • ঝাই রিচার্ডসন: গতি ও সুইংয়ের জন্য বিখ্যাত এই অজি পেসারের আইপিএল অভিজ্ঞতা সেরকম না থাকলেও তাঁকে দলে নিয়ে চমক দিতে পারে কেকেআর।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/