Tuesday, March 31, 2026
HomeIPL 2025শ্রেয়সদের বিরুদ্ধে প্রোটিয়া গতিতারকাকে খেলাবে KKR?

শ্রেয়সদের বিরুদ্ধে প্রোটিয়া গতিতারকাকে খেলাবে KKR?

ওয়েব ডেস্ক: চেপকে চেন্নাইয়ের সিংহদের অহংকার ভেঙে জয় ছিনিয়ে এনেছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। অজিঙ্ক্য, মঈন-এর দলবদল যেন অভিসম্পাত হয়ে নেমে এসেছে সিএসকে শিবিরে। আর এই দাপুটে জয়ের পর নতুন উদ্যমে পরের ম্যাচের প্রস্তুতি নিচ্ছে নাইটরা। আগামীকাল অর্থাৎ, মঙ্গলবার ফের মাঠে (KKR vs PBKS) নামবে নাইটরা। সামনে পঞ্জাব কিংস (Punjab Kings)। সর্বোপরি এই ম্যাচে বিপক্ষ দলের অধিনায়ক গতবার নাইটদের ট্রফি জেতানো সেনাপতি ছিলেন। তাই এখন ক্রিকেট বিশ্বের নজরে শ্রেয়স বনাম অজিঙ্ক্য লড়াই।

এখন প্রশ্ন হচ্ছে, এই ম্যাচে কি একই দল মাঠে নামাবে নাইটরা? কারণ চেন্নাইয়ের উইনিং কম্বিনেশন আপাতত ভাঙতে চাইবেন না চন্দ্রকান্তরা। নিজেদের জয়রথ অব্যাহত রাখতে সফল ওপেনিং জুটির ওপরই ভরসা রাখতে পারে কেকেআর-এর টিম ম্যানেজমেন্ট। প্রোটিয়া তারকা কুইন্টন ডি ক’ক এবং ক্যারিবিয়ান অলরাউন্ডার সুনীল নারিন থাকবেন ইনিংসের সূচনায়। যদিও শেষ মুহূর্তে পরিবর্তন হলে অবাক হওয়ার কিছু থাকবে না।

আরও পড়ুন: কোহলির নজির, দুরন্ত জয়ে তৃতীয় স্থানে RCB

তবে বিগত কয়েকটি ম্যাচে রান তাড়া করতে নেমে দলের মিডল অর্ডার যেভাবে পারফর্ম করেছে, তাতে করে পঞ্জাব ম্যাচে চমক থাকতেই পারে। শেষ ম্যাচে সমালোচনার জবাব দিয়ে রিঙ্কু সিংকে ৪ নম্বরে পাঠানো হয়েছিল, যা সফলও হয়েছে। তাই রিঙ্কুর সেই জায়গা ধরে রাখার সম্ভাবনাই প্রবল। পাশাপাশি, এই ম্যাচে ভেঙ্কটেশ আইয়ার ও রমনদীপ সিংও থাকবেন মিডল অর্ডারের গুরুত্বপূর্ণ ভূমিকায়।

নাইটদের বোলিংয়ের কথা বললে গত ম্যাচে উইকেট পেয়েছেন সুনীল নারিন থেকে বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা থেকে বৈভব আরোরা এবং মঈন আলি- সকলেই। তাই বোলিং বিভাগে বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা কম। তবে আসন্ন ম্যাচে প্রোটিয়া গতিতারকা অনরিখ নরকিয়া মাঠে নামবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। বেশ কয়েকটি সূত্র বলছে, পঞ্জাব ম্যাচ নয়, পরের কোনও ম্যাচে তাঁকে দলে দেখা যেতে পারে।

পাঞ্জাবের বিরুদ্ধে KKR-র সম্ভাব্য একাদশ

কুইন্টন ডিক’ক (উইকেটরক্ষক), সুনীল নারিন, অজিঙ্ক্য রাহানে, রিঙ্কু সিং, ভেঙ্কটেশ আইয়ার, রমনদীপ সিং, মঈন আলি, আন্দ্রে রাসেল, হর্ষিত রানা, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী।

দেখুন আরও খবর: 

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot