Friday, July 3, 2026
HomeScrollনিজের অবসর নিয়ে বড় ঘোষণা রোহিতের!
Rohit Sharma

নিজের অবসর নিয়ে বড় ঘোষণা রোহিতের!

রোহিত ২০২৭ সালের বিশ্বকাপ খেলবেন? কী বললেন তিনি

ওয়েব ডেস্ক : টি২০ ও টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। এখন তিনি শুধু খেলেন একদিনের ক্রিকেট। এই ফরম্যাটে প্রথমে অস্ট্রেলিয়া ও তার পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে ভালো ফর্মে ছিলেন তিনি। কিন্তু তা সত্বেও প্রশ্ন উঠছে, রোহিত ২০২৭ সালের বিশ্বকাপ (Cricket Worldcup 2027) খেলবেন? আর এ নিয়ে রোহিত জানিয়ে দিলেন, এখনই তিনি কোনওরকমভাবে অবসরের কথা ভাবছেন না।

অন্যদিকে জাতীয় দলে খেলতে হবে ঘরোয়া ক্রিকেট খেলতে হবে রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলিকে (Virat Kohli)। এমনই নির্দেশ দেওয়া হয়েছিল বিসিসিআই-এর তরফে। বোর্ডের সেই নির্দেশ অনুযায়ী দুই তারকা ক্রিকেটার নামবেন বিজয় হজারেতে। কিন্তু তার আগে গুরুগ্রামে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ভবিষ্যৎ নিয়ে বার্তা দিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। তিনি জানিয়েছেন, আমার জীবনের প্রথম দিকটা বেশ কঠিন ছিল। কিন্তু একবার ছন্দ পাওায়ার পর ও বিমানে বসে পড়ার পর তা আর নীচে নামেনি। আমি চাই না, এই বিমান আর নীচে নামুক। আমি উপরেই থাকতে চাই।

আরও খবর : শুভমনের পর দল থেকে বাদ পড়তে পারেন সূর্যকুমারও!

এর পাশাপাশি রোহিত জানিয়েছেন, ২০২৩ সালে বিশ্বকাপ ফাইনাল হারার পর অবসরের কথা ভেবেছিলেন। পর পর ১০ ম্যাচ জিতে, শেষ ম্যাচে হারতে হয়েছিল। তখন তিনি খেলা ছেড়ে দেওয়ার কথা ভেবেছিলেন। রোহিত আরও জানিয়েছেন, তাঁর কাছে আসল হল বিশ্বকাপ জেতা। সেটা টি-টোয়েন্টি বিশ্বকাপ হোক বা ৫০ ওভারের। কিন্তু ম্যাচ হারার পর সেই সময় শরীরে শক্তি আর ছিল না। তা ফিরে পেতে দু’মাস সময় লেগেছিল।

রোহিত আরও জানিয়েছেন, অনেক ক্ষেত্রে বিনিয়োগ করেও ফলাফল মেলে না। সেই সময় খুব হতাশ লাগে। আমার সঙ্গেও একই হয়েছিল। তবে হতাশা কাটিয়ে ফিরে আসার শিক্ষাও পেয়েছিলাম।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO