Tuesday, March 31, 2026
HomeScrollক্রিকেট ভবিষ্যৎ নিয়ে বিরাট ঘোষণা রোহিতের! ২০২৭-এর বিশ্বকাপে খেলবেন হিটম্যান?
Rohit Sharma

ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে বিরাট ঘোষণা রোহিতের! ২০২৭-এর বিশ্বকাপে খেলবেন হিটম্যান?

“৫০ ওভারের বিশ্বকাপ দেখেই বড় হয়েছি,” বললেন রোহিত শর্মা

ওয়েব ডেস্ক: অবসর (Retirement) তো নয়ই, বরং আসন্ন ওডিআই বিশ্বকাপে (ICC ODI World Cup 2027) দেশকে ট্রফি জেতানোকেই এখন লক্ষ্যমাত্রা হিসেবে দেখছেন রোহিত শর্মা (Rohit Sharma)। অর্থাৎ, ২০২৭ সালের বিশ্বকাপে তিনি খেলবেন কি না, টিম ম্যানেজমেন্ট তাঁকে দীর্ঘমেয়াদি পরিকল্পনায় রাখছে কি না—এইসব প্রশ্নের আগুনে জল ঢেলে দিলেন হিটম্যান নিজেই। টি-২০ বিশ্বকাপ চলাকালীন তিনি জানিয়ে দিলেন নিজের আগামীর পরিকল্পনা সম্পর্কে।

বুধবার এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে ৫০ ওভারের ক্রিকেটের প্রতি নিজের আবেগ এবং বিশ্বকাপ জয়ের অপূর্ণ স্বপ্নের কথা তুলে ধরেন ভারতের প্রাক্তন অধিনায়ক। রোহিত বলেন, “আমি অবশ্যই বিশ্বকাপে খেলতে চাই এবং দেশকে ট্রফি জেতাতে চাই। এই ৫০ ওভারের বিশ্বকাপ দেখেই বড় হয়েছি। তখন টি-২০ বিশ্বকাপ, আইপিএল বা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ কিছুই ছিল না। ক্রিকেটের সেরা ট্রফি বলতে ছিল এই বিশ্বকাপই, যা চার বছরে একবার হয়।”

আরও পড়ুন: আজ নামিবিয়ার বিরুদ্ধে নামছে ভারত! কেমন হবে প্রথম একাদশ?

স্পষ্টতই বোঝা যাচ্ছে, ৫০ ওভারের বিশ্বকাপ রোহিতের কাছে বিশেষ গুরুত্ব বহন করে। টি-২০ বিশ্বকাপ, একাধিক আইপিএল ট্রফি এবং চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের অভিজ্ঞতা থাকলেও ওয়ানডে বিশ্বকাপ এখনও তাঁর ক্যারিয়ারে অধরা। ২০২৩ সালের বিশ্বকাপে ভারত ফাইনালে পৌঁছলেও শেষ পর্যন্ত ট্রফি হাতছাড়া হয়। এ প্রসঙ্গে রোহিত বলেন, “ওই একটা ট্রফির ওজন সাংঘাতিক। তাই সেটা জেতার আপ্রাণ চেষ্টা করব। আমার সবটা দিয়ে ওই ট্রফিটা পেতে চাই। আমি মরিয়া। সর্বস্ব দিয়ে পরিশ্রম করব।”

দেখুন আরও খবর:

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot