HomeScrollআবার সেঞ্চুরি গিলের, ‘রেকর্ড’ জয়ের রাস্তায় ভারত
IND vs WI

আবার সেঞ্চুরি গিলের, ‘রেকর্ড’ জয়ের রাস্তায় ভারত

গিলের বয়স ২৫। গুয়াহাটিতে কেরিয়ারের ২৩ তম শতরান করে ফেললেন তিনি।

ওয়েব ডেস্ক: স্বপ্নের ফর্মে রয়েছেন ভারত অধিনায়ক শুভমান গিল। তিরুবনন্তপুরমে সেঞ্চুরি করেছিলেন, গুয়াহাটিতেও তাঁর ব্যাট থেকে এল শতরান। দেশের দক্ষিণ প্রান্তের ওই ইনিংস যদি ‘ক্লাসিক’ হয় তবে পূর্বদিকের এই ইনিংস বিধ্বংসী বলা যায়। তিনি এবং তাঁর ওপেনিং পার্টনার রোহিত শর্মা ভারতকে রেকর্ড রান তাড়া করে জয়ের স্বপ্ন দেখাচ্ছে।

গিলের বয়স ২৫। গুয়াহাটিতে কেরিয়ারের ২৩ তম শতরান করে ফেললেন তিনি। সাধে কি বিরাট কোহলির উত্তরসূরি হিসেবে তাঁকেই ভাবা হয়েছে। শুধু দর্শক-সমর্থকরা নয়, ভারতীয় ক্রিকেট বোর্ড তাঁর উপরেই ভরসা রেখেছেন। সে কারণেই তাঁকে টেস্ট এবং ওডিআই দলের অধিনায়ক করা হয়েছে, এত কম বয়সেই।

আরও পড়ুন: ১২,০০০ রানের মালিক রোহিত, ওপেনিং জুটি রেকর্ড জয়ের স্বপ্ন দেখাচ্ছে

তিরুবনন্তপুরমে ওডিআই-তে ১৫,০০০ রানের মাইলস্টোন পার করেছিলেন বিরাট কোহলি। গুয়াহাটিতে ১২,০০০ রানের মাইলস্টোন পেরোলেন ভারতীয় ক্রিকেটের আর এক মহীরুহ রোহিত শর্মা। শচীন তেন্ডুলকর, বিরাট কোহলির পর তৃতীয় ভারতীয় ব্যাটার হিসেবে এই কীর্তি করলেন হিটম্যান। সমস্ত দেশ মিলিয়ে শচীন ও বিরাট ছাড়া তাঁর সামনে রয়েছেন মাহেলা জয়বর্ধনে, সনৎ জয়সূর্য, রিকি পন্টিং এবং কুমার সঙ্গাকারা।

রোহিত-গিল জুটি কিন্তু ভারতকে রেকর্ড রান তাড়া করে জয়ের স্বপ্ন দেখাচ্ছে। ওয়েস্ট ইন্ডিজের করা ৪০৫ রান তাড়া করে জিতলে তা ভারতের ওডিআই ইতিহাসে সবথেকে বড় রান তাড়া করে জেতা হবে। এর জন্য প্রয়োজন ছিল টি২০-র মেজাজে ব্যাটিং, দুজনে তাই করছেন। ৫৯ বলে অপরাজিত ৮১ করেছেন রোহিত এবং ৫৮ বলে ৯২ করে খেলছেন গিল।

[youtube-feed feed=1]
Read More

Latest News