Homeখেলা৩৫ তম সেঞ্চুরি রোহিত শর্মার, ক্যারিবিয়ান বোলারদের নিয়ে চলছে ছেলেখেলা  
IND vs WI

৩৫ তম সেঞ্চুরি রোহিত শর্মার, ক্যারিবিয়ান বোলারদের নিয়ে চলছে ছেলেখেলা  

এদিন ৭২ বলে ১০০ করে যে সেলিব্রেশন করলেন, তাতে বার্তা স্পষ্ট, আমি ফুরিয়ে যাইনি।

ওয়েব ডেস্ক: ওডিআই কেরিয়ারের ৩৫ তম শতরান করলেন রোহিত শর্মা। গুয়াহাটিতে ৪০৫ রান তাড়া করতে নেমে তাঁর ব্যাট ঝলসে উঠল। এদিন ৭২ বলে ১০০ করে যে সেলিব্রেশন করলেন, তাতে বার্তা স্পষ্ট, আমি ফুরিয়ে যাইনি। শেষ পর্যন্ত ৭৫ বলে ১০১ করে জেডন সিলসের বলে এলবিডব্লু হলেন তিনি। রোহিতের পাশাপাশি বিধ্বংসী ব্যাটিং করছেন অধিনায়ক শুভমান গিলও, তিনি করে ফেললেন ওডিআই কেরিয়ারের ২৩ তম শতরান।

গুয়াহাটির বরসাপারা স্টেডিয়ামে যাঁরা আজ ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ দেখছেন তাঁরা ভাগ্যবান। ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করে ৪০৫ রান করায় তাঁরা হয়তো চাপে পড়েছিলেন। কিন্তু গিল আর রোহিত সেই রান তাড়া করাটাকে হাস্যকর পর্যায়ে নামিয়ে আনলেন। চার-ছয়ের বন্যা বইল, ফোয়ারা ছুটল। টিকিটের দাম কড়ায় গন্ডায় পুষিয়ে নিলেন দর্শকরা।

আরও পড়ুন: আবার সেঞ্চুরি গিলের, ‘রেকর্ড’ জয়ের রাস্তায় ভারত

তিরুবনন্তপুরমে ওডিআই-তে ১৫,০০০ রানের মাইলস্টোন পার করেছিলেন বিরাট কোহলি। গুয়াহাটিতে ১২,০০০ রানের মাইলস্টোন পেরোলেন ভারতীয় ক্রিকেটের আর এক মহীরুহ রোহিত শর্মা। শচীন তেন্ডুলকর, বিরাট কোহলির পর তৃতীয় ভারতীয় ব্যাটার হিসেবে এই কীর্তি করলেন হিটম্যান। সমস্ত দেশ মিলিয়ে শচীন ও বিরাট ছাড়া তাঁর সামনে রয়েছেন মাহেলা জয়বর্ধনে, সনৎ জয়সূর্য, রিকি পন্টিং এবং কুমার সঙ্গাকারা।

[youtube-feed feed=1]
Read More

Latest News