Wednesday, March 4, 2026
Home৯ গোলের থ্রিলার! ফ্রান্সকে হারিয়ে নেশনস লিগের ফাইনালে স্পেন

৯ গোলের থ্রিলার! ফ্রান্সকে হারিয়ে নেশনস লিগের ফাইনালে স্পেন

স্পোর্টস ডেস্ক: উয়েফা নেশনস লিগ প্রতিযোগিতার (UEFA Nations League) ইতিহাস বেশিদিনের নয়। আশা করা যায় আরও অনেক বছর চলবে। যতদিনই চলুক বৃহস্পতিবারের স্পেন বনাম ফ্রান্স (Spain vs France) ম্যাচ চিরকালের জন্য স্মরণীয় হয়ে থাকবে। ৯ গোলের রুদ্ধশ্বাস ম্যাচে ফ্রান্সকে হারিয়ে ফাইনালে গেল স্পেন। খেলার ফলাফল তাদের পক্ষে ৫-৪। ফাইনালে স্পেনের জন্য অপেক্ষা করছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) পর্তুগাল।

একদিকে ইউরো চ্যাম্পিয়ন অন্যদিকে বিশ্বকাপের রানার্স আপ দল, ইউরোপীয় ফুটবলের দুই হেভিওয়েট দেশের লড়াই দেখতে মুখিয়ে ছিল সবাই। কিন্তু প্রথমার্ধে ফ্রান্সকে নিয়ে ছেলেখেলা করল লুইস দে লা ফুয়েন্তের দল। লামিনে ইয়ামাল (Lamine Yamal), নিকো উইলিয়ামস, মিকেল মেরিনোরা বার বার ফরাসি দুর্গ ভেঙে ঢুকে পড়ছিলেন। প্রথম ৪৫ মিনিটে দুই গোল খেয়ে যায় ফ্রান্স।

আরও পড়ুন: ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের নতুন নাম অ্যান্ডরসন তেন্ডুলকর ট্রফি

দ্বিতীয়ার্ধে কিলিয়ান এমবাপেরা (Kylian Mbappe) পাল্টা লড়াই দেবেন, এটাই আশা ছিল। কিন্তু ৫৪ এবং ৫৫ মিনিতে পরপর দুই গোল ঢুকিয়ে দেন ইয়ামাল এবং পেদ্রি। চার গোলে পিছিয়ে যাওয়ার পর জেগে উঠল ফরাসিরা। পেনাল্টি আদায় করে গোল করলেন এমবাপে। কিন্তু চার গোলের ব্যবধান ফের এনে দেন ইয়ামাল। এরপর যেটা হল সেটা থ্রিলার সিনেমার থেকে কিছু কম নয়।

৭৯ মিনিটে বক্সের বাইরে থেকে দুরন্ত শটে ৫-২ করেন রায়ান চের্কি। ৮৪ মিনিটে আত্মঘাতী গোল করেন দানি ভিভিয়ান। ৯০+৩ মিনিটে ৫-৪ করে দেন র‍্যান্ডাল কোলো মুয়ানি। স্পেনের রক্ষণ সে সময় কাঁপছে। স্প্যানিশ কোচের চোখেমুখে তখন আশঙ্কা। ব্রিটিশ রেফারির বাঁশি অবশ্য স্বস্তি দেয় তাদের, তবে আরও এক-দু’ মিনিট খেলা চালাতেই পারতেন তিনি।

দেখুন অন্য খবর:

Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80