HomeScrollহঠাৎ মাহিকা শর্মাকে নিয়ে কাটাছেঁড়া সমাজমাধ্যমে! কারণ কী?
Mahieka Sharma

হঠাৎ মাহিকা শর্মাকে নিয়ে কাটাছেঁড়া সমাজমাধ্যমে! কারণ কী?

হার্দিকের প্রেমিকাকে নাকি মেকআপেই সুন্দর লাগে! দাবি নেটিজেনদের

ওয়েব ডেস্ক : টি২০ বিশ্বকাপ জেতার পরেই হার্দিককে (Hardik Pandya) চুমু খেয়েছিলেন প্রেমিকা মাহিকা (Mahieka Sharma)। এমনকি মাঠেই তাঁকে স্ত্রী’র মর্যাদা দিতে দেখা যায় হার্দিককে। এসবের মাঝে সামনে এসেছে হার্দিক ও মাহিকার ছোটবেলার ছবি ও ভিডিও। যা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে নেটমাধ্যমে।

গ্ল্যামার দুনিয়ার পরিচিত মুখ মাহিকার গেয়ার রঙ নিয়ে ইতিমধ্যে কাটাছেঁড়া শুরু হয়ে গিয়েছে নেটমাধ্যমে (Social Media)। বহু নেটিজেন বলেছেন, হার্দিকের প্রেমিকাকে নাকি মেকআপেই সুন্দর লাগে। তিনি বাস্তবে ততটা সুন্দর নন। কিন্তু, প্রশ্ন হচ্ছে, মাহিকাকে (Mahieka Sharma) নিয়ে হঠাৎ কেন এমন কাটাছেঁড়া শুরু হল নেটমাধ্যমে। অনেকেই মনে করছেন, ভারতীয় তারকা অলরাউন্ডারের (Indian All Rounder) প্রেমিকা হওয়ার কারণেই হয়তো তাঁকে নিয়ে কাটাছেঁড়া করছেন বহু নেটিজেন।

আরও খবর : বিসিসিআই অনুষ্ঠানে গ্রাফিক্সে ভুল, ক্ষোভে ফেটে পড়লেন রোহিত শর্মার সমর্থকরা!

আসলে পেশায় মাহিকা হলেন একজন মডেল। নামী ডিজাইনারের সঙ্গে কাজ করেছেন তিনি। বহু মিউজিক ভিডিয়োতেও কাজ করেছেন তিনি। তবে গ্লামার দুনিয়ায় আসার আগে কেমন দেখতে ছিলেন? এখন কেমন দেখতে হয়েছেন? তা নিয়ে অনেকেই মিল খুঁজছেন।

মূলত, আগের ছবি দেখলে দেখা যাবে, মাহিকার (Mahieka Sharma) গায়ের রঙ একটু শ্যামলা ছিল। আর গ্ল্যামার দুনিয়ায় পা রেখেই নিজের চেহারায় পরিবর্তন এনেছেন তিনি। তবে গায়ের রঙ ও মুখের চোয়ালেও বড় পরিবর্তন দেখা গিয়েছে। তবে তিনি অস্ত্রপ্রচার করেছেন? এ নিয়ে মুখ খোলেনি মাহিকা।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News