Wednesday, March 11, 2026
HomeScrollIPL শুরুর আগেই গম্ভীরকে নিয়ে বড় মন্তব্য! কী বললেন নারিন?

IPL শুরুর আগেই গম্ভীরকে নিয়ে বড় মন্তব্য! কী বললেন নারিন?

ওয়েব ডেস্ক: কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ছাড়া আরও অন্য কোনও দলের হয়ে আইপিএল (IPL 2025) খেলেননি। ২০১৮ থেকে দলের অন্যতম ভরসা হয়ে উঠেছেন সুনীল নারিন (Sunil Narine)। প্রথমে রহস্যময় স্পিনার হিসেবে দলে যোগ দিলেও বিগত কয়েকটি সিজনে বিধ্বংসী ওপেনার হয়ে উঠেছেন তিনি। এর নেপথ্যে রয়েছে গম্ভীরের (Gautam Gambhir) গুরুমন্ত্র। তিনি দলের প্রধান কোচ থাকাকালীন নারিনকে দিয়ে ওপেন করানো হয়। আর তাতেই নতুনভাবে নিজেকে খুঁজে পেয়েছেন এই ক্যারিবিয়ান ক্রিকেটার।

কিন্তু আসন্ন মরশুমে গম্ভীরকে আর নাইট শিবিরের কোচ হিসেবে দেখা যাবে না। তাই এবার তাঁর অনুপস্থিতি অনুভব করবেন বলেই জানালেন সুনীল নারিন। সম্প্রতি এক ইভেন্টে তিনি বলেন, “গৌতম গম্ভীরকে খুব মিস করব। তিনি অত্যন্ত বুদ্ধিমান এবং সফল মেন্টর ছিলেন। দলের জন্য কী সেরা হতে পারে, তা বোঝার অসাধারণ ক্ষমতা রয়েছে তাঁর।”

আরও পড়ুন: ইয়র্কারে হেলিকপ্টার শট, ধোনি আছেন ধোনিতেই

উল্লেখ্য, অতীতে কেকেআরের হয়ে ওপেনিং করতে দেখা গেলেও গত মরশুমে গম্ভীর তাঁকে ব্যাটিংয়ে আরও ভালোভাবে ব্যবহার করেছিলেন। কিন্তু এবারের আইপিএলে তাঁর ভূমিকা কী হবে, তা নিয়ে চলছে জল্পনা। কিন্তু ব্যাটিংয়ের ক্ষেত্রে ওপেনিংই নিজের পছন্দের জায়গা বলে জানান নারিন। এই প্রসঙ্গে তিনি বলেন, “আমি ওপেনিং করতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। তবে দল যেখানে চাইবে, সেখানেই ব্যাট করতে রাজি। দলের প্রয়োজনই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

এবারের আইপিএল-এ প্রতিটি দলই বেশ ভারসাম্যপূর্ণ। সেই প্রসঙ্গে নারিন বলেন, “এই টুর্নামেন্ট সহজ নয়। সবাই জিততে চায়। তবে আমি চ্যালেঞ্জ উপভোগ করি। কেকেআর শিবিরে অনেক অভিজ্ঞ খেলোয়াড় থাকলেও, অভিজ্ঞতাই আমাদের সম্পদ হয়ে উঠবে।”

দেখুন আরও খবর: 

Read More

Latest News

toto evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast