Sunday, March 8, 2026
HomeScrollফাইনালের আগে টিকিটের কালোবাজারি আহমেদাবাদে! গ্রেফতার ২
T20 World Cup Final 2026

ফাইনালের আগে টিকিটের কালোবাজারি আহমেদাবাদে! গ্রেফতার ২

অভিযুক্তদের গ্রেফতারের পাশাপাশি একাধিক টিকিটও বাজেয়াপ্ত করেছে পুলিশ!

ওয়েব ডেস্ক : আর কিছু ঘন্টা পরেই শুরু হবে টি২০ বিশ্বকাপ ফাইনাল (T20 World Cup Final 2026)। নিউজিল্যান্ডের (Newzeland) মুখোমুখি হবে ভারত (India)। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে (Narendra Modi Stadium) এই ম্যাচ। ফাইনালকে ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে রয়েছে ব্যাপক উন্মাদনা। কিন্তু এই ম্যাচকে ঘিরে সে রাজ্যে চলছে টিকিটের (Tickets) দেদার কালোবাজারি! এই অভিযোগে দু’জনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর।

আহমেদাবাদ সিটি ক্রাইম ব্রাঞ্চ রবিবার অভিযান চালিয়ে দুই অভিযুক্তকে গ্রেফতার (Arrest) করেছে বলে খবর। জানা গিয়েছে, অনলাইনে কম দামে টিকিট কিনে চড়া দামে বিক্রি করছিল অভিযুক্তরা। ২ হাজার টাকার টিকিটের জন্য নেওয়া হচ্ছিল ১০ থেকে ১২ হাজার টাকা। অভিযুক্তদের গ্রেফতারের পাশাপাশি একাধিক টিকিটও বাজেয়াপ্ত করেছে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে ৩৩(১)(এক্স) এবং ১৩১ ধারায় মামলা করা হয়েছে বলে খবর। তবে এই কালোবাজারির সঙ্গে আর কেউ জড়িত কি না তা খতিয়ে দেখছে পুলিশ (Police)।

আরও খবর : ঘুচবে আহমেদাবাদের ‘অপয়া’ তকমা? ইতিহাস বদলে বিশ্বকাপ জিততে পারবেন সূর্যরা?

ফাইনালের আগেই পুলিশের (Police) তরফে সতর্ক করা হয়েছিল, টিকিটের কালোবাজারি রুখতে ব্যবস্থা নেওয়া হবে। এমন কি নিরাপত্তার উপরেও জোর দেওয়া হয়েছে। পুলিশ কমিশনার জিএস মালিক বলেছেন, নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টি-২০ বিশ্বকাপের ফাইনাল। সেই কারণে প্রায় তিন হাজার পুলিশকর্মী এবং এক হাজার হোমগার্ড মোতায়েন থাকবে।

সঙ্গে তিনি জানিয়েছেন, স্টেডিয়ামের ভিড় নিয়ন্ত্রণের জন্য ১ ও ২ নম্বর গেটে সংরক্ষিত এলাকা তৈরি করা হয়েছে। যাতে ভিড় সামলানো যায়। উল্লেখ্য, এদিন যদি ভারত জেতে, তাহলে পর পর দু’বার টি২০ বিশ্বকাপ জিতবে ভারত। আর দেশের হয়ে মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মার পর বিশ্বকাপ জেতা অধিনায়ক হিসাবে রেকর্ড বুকে নাম তুলবেন সূর্যকুমার যাদব।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO