Wednesday, July 22, 2026
HomeScrollঘুচবে আহমেদাবাদের ‘অপয়া’ তকমা? ইতিহাস বদলে বিশ্বকাপ জিততে পারবেন সূর্যরা?
India Vs New Zealand

ঘুচবে আহমেদাবাদের ‘অপয়া’ তকমা? ইতিহাস বদলে বিশ্বকাপ জিততে পারবেন সূর্যরা?

১৯ নভেম্বরের দুঃস্বপ্ন ভুলে কীভাবে দিনবদলের পরিকল্পনা করছে টিম ইন্ডিয়া?

[h_news]

ওয়েব ডেস্ক: আবার একটা রবিবার, আবার একটা বিশ্বকাপের ফাইনাল, ভেন্যু সেই নরেন্দ্র মোদি স্টেডিয়াম (Narendra Modi Stadium), বিপক্ষ দলটাও অস্ট্রেলিয়ার প্রতিবেশী দেশ নিউজিল্যান্ড। দুঃস্বপ্নের সমাপতন না চাইলেও ১৯ নভেম্বরের সেই স্মৃতি যে যূর্যদের মনে এক্কেবারে আসছে না, তাও বলা যায় না। তবে সময়ের সাথে বদলে যায় ইতিহাস। ২০২৬ তো ২০২৩-এর মতো নাও হতে পারে। কষ্ট বা আক্ষেপ নয়, সাফল্যের অশ্রু নিয়ে যাতে ঈশান, সঞ্জু, হার্দিকরা ট্রফি হাতে মাঠ ছাড়তে পারেন, তারই কামনা করছে দেশের প্রত্যেক ক্রিকেটপ্রেমী।

বিশ্বকাপ ট্রফির ফাইনালের ক্ষেত্রে ভারতের জন্য কার্যত ‘অপয়া’ হলেও সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) কাছে আহমেদাবাদ এক আবেগের জায়গা। কারণ ২০২১ সালে এই মাঠেই তাঁর আন্তর্জাতিক টি-২০ কেরিয়ারের সূচনা হয়েছিল। অভিষেক ম্যাচেই ইংল্যান্ডের পেসার জোফ্রা আর্চারের প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে নজর কেড়েছিলেন তিনি। অনেকেই মনে করেছিলেন, ভারতের হয়ে তাঁর অভিষেক আরও দু’এক বছর আগেই হওয়া উচিত ছিল। পরবর্তীতে সেই ধারণাই সত্যি প্রমাণিত হয়, টি-২০ ফরম্যাটে ভারতের অন্যতম সেরা ব্যাটার হয়ে ওঠেন সূর্যকুমার। তবে ২০২৩-এর ফাইনালে এই মাঠেই ব্যর্থতার কাহিনি লিখেছিলেন স্কাই। তিন বছর পর আবার সেই একই মাঠে ফিরছেন সূর্যকুমার, এ বার ভারতের অধিনায়ক হিসেবে। লক্ষ্য, অতীতের হতাশা ভুলে নতুন ইতিহাস লেখা।

আরও পড়ুন: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ কী হতে পারে?

টি-২০ বিশ্বকাপে (ICC T20 World Cup 2026) ভারত যদিও একেবারে নিখুঁত পারফরম্যান্স দেখাতে পারেনি। দলের এক নম্বর টি-২০ ব্যাটার এবং এক নম্বর টি-২০ বোলার—দু’জনেই প্রত্যাশিত ফর্মে নেই। মাঝেমধ্যেই দলকে ধাক্কা খেতে হয়েছে। তবুও নানা উত্থান-পতনের মধ্য দিয়ে ফাইনালে (Final) পৌঁছে গিয়েছে ভারত। অন্যদিকে নিউজিল্যান্ডের ফাইনালের যাত্রাপথও খুব সহজ ছিল না। সুপার এইট পর্যায়ে কিউয়িদের সেমিফাইনালে ওঠা প্রায় অনিশ্চিত হয়ে পড়েছিল। পাকিস্তানের ম্যাচের নেট রান রেটের উপর নির্ভর করছিল নিউজিল্যান্ডের ভাগ্য। শেষমেশ ভাগ্যদেবতা সহায় হয় কিউইদের। তাই আজ ফাইনালে ভারতের (India Vs New Zealand) মুখোমুখি স্যান্টনারের দল।

এখন এটাই দেখার যে, আহমেদাবাদের মাঠে সূর্যকুমার কি অতীতের দুঃস্বপ্ন মুছে ভারতের হাতে তুলে দিতে পারেন আরেকটি বিশ্বকাপ ট্রফি, নাকি স্যান্টনারের নিউজিল্যান্ড চমকের সঙ্গে দেড়শো কোটির স্বপ্নভঙ্গ করে ট্রফি নিয়ে ফিরবে বাড়ি।

দেখুন আরও খবর:  

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99