Sunday, March 8, 2026
HomeScrollনিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ কী হতে পারে?
India vs Newzeland T20 World Cup 2026 Final

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ কী হতে পারে?

ফাইনালে বাদ পড়তে পারেন অভিষেক, বরুণ?

ওয়েব ডেস্ক : ফের একবার টি২০ বিশ্বকাপের ফাইনালে (T20 World Cup 2026 Final) ভারত (India)। ২০২৪ সালে চ্যাম্পিয়ন হয়েছিল টিম ইন্ডিয়া (Team India)। সেবার দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছিলেন রোহিত শর্মারা। তবে রবিবার নিউজিল্যান্ডের (Newzeland) বিরুদ্ধে মুখোমুখি হবেন সূর্যকুমার যাদবরা। তবে বড় প্রশ্ন হচ্ছে, কিউয়িদের হারিয়ে ফের একবার বিশ্বজয় করতে পারবে টিম ইন্ডিয়া? অন্যদিকে প্রশ্ন হচ্ছে, আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ (India’s probable playing XI) কী হতে পারে?

মূলত, গত কয়েক ম্যাচে ভারতীয় দলের কয়েকজনকে বাদ দিয়ে কাউকে আর তেমন পারফর্ম করতে দেখা যায়নি। কারণ বিশ্বকাপের প্রথম থেকেই ফ্লপ যাচ্ছেন অভিষেক শর্মা (Abhishek Sharma)। ফলে আজ তিনি দলে থাকবেন কি না তা নিয়ে প্রশ্ন রয়েছে। অধিনায়ক সূর্যকুমার যাদবও তেমন ফর্মে নেই। হার্দিকও রান পেলেও বড় রান করতে পারেননি গত কয়েক ম্যাচে। অন্যদিকে বুমরাকে বাদ দিলে, টিম ইন্ডিয়ার অন্যান্য বোলাররা মার খাচ্ছেন। গত সেমিফাইনালে ৬০ রানের বেশি দিয়ে ফেলেছেন বরুণ চক্রবর্তীও (Varun Chakaravarthy)।

আরও খবর : বিশ্বকাপের পরেই অবসর নেবেন সূর্যকুমার যাদব? তুঙ্গে জল্পনা

এর ফলে প্রশ্ন উঠছে, ভারতীয় দলে কি আজ তেমন কোনও পরিবর্তন হবে? না একই দল নিয়ে নামবেন সূর্যকুমার যাদবরা? টুর্নামেন্টের আগে ছন্দে ছিলেন অভিষেক। কিন্তু, টি২০ বিশ্বকাপ শুরু হওয়ার পর একটি ম্যাচ বাদ দিয়ে একদম রান পাননি তিনি। ফলে প্রশ্ন উঠছে, ফাইনালে তাঁকে বাদ দিয়ে কি দলে জায়গা দেওয়া হতে পারে রিঙ্কু সিং-কে? তা যদি হয় সেক্ষেত্রে অভিষেকের জায়গায় ওপেন করতে পারেন ঈশান কিষান।

অন্যদিকে বরুণও বিপক্ষের ব্যাটসম্যানদের তেমন সমস্যায় ফেলতে পারছেন না। ফলে প্রশ্ন হচ্ছে, এদিন বরুণকে বসিয়ে দলে জায়গা পেতে পারেন কুলদীপ যাদব? কিন্তু বিশেষজ্ঞরা মনে করছেন, হয়তো দলে কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। যে দল নিয়ে জিতছে ভারত। সেই দলের উপরেই ভরসা রাখতে পারেন কোচ গৌতম গম্ভীর।

ভারতের সম্ভাব্য একাদশ

অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), ইশান কিষাণ, সূর্যকুমার যাদব (অধিনায়ক), শিবম দুবে, তিলক বর্মা, হার্দিক পাণ্ডিয়া, অক্ষর প্যাটেল, জাসপ্রীত বুমরা, বরুণ চক্রবর্তী, আর্শদীপ সিং

দেখুন অন্য খবর :

Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80