Saturday, March 14, 2026
HomeScrollআজ শুরু এশিয়া কাপ, জেনে নিন কোথায় কখন দেখা যাবে
Asia Cup 2025

আজ শুরু এশিয়া কাপ, জেনে নিন কোথায় কখন দেখা যাবে

পরের বছর ফেব্রুয়ারি-মার্চে রয়েছে টি২০ বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক: আর কয়েক ঘণ্টার অপেক্ষা, শুরু হয়ে যাচ্ছে এশিয়া কাপ (Asia Cup 2025)। মঙ্গলবার ভারতীয় সময় রাত ৮টায় আফগানিস্তান বনাম হং কং ম্যাচ দিয়ে শুরু টুর্নামেন্ট। বুধবার সংযুক্ত আরব আমিরশাহির (UAE) বিরুদ্ধে কাপ অভিযান শুরু করবে সূর্যকুমার যাদবের (Surya Kumar Yadav) ভারত। আজ এবং আগামিকাল, দু’ দিনই খেলা শুরু ভারতীয় সময় রাত আটটায়।

এবারের এশিয়া কাপ আয়োজিত হচ্ছে সংযুক্ত আরব আমিরশাহিতে। ভারতের মানুষ টিভিতে সরাসরি সম্প্রচার দেখতে পারবেন। সোনি স্পোর্টস নেটওয়ার্কের টেন ১, টেন ১ (এইচডি), টেন ৫ এবং টেন ৫ (এইচডি) চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে। আপনার স্মার্টফোনেও দেখতে পারবেন সমস্ত ম্যাচ। ডাউনলোড করতে হবে সোনি লিভ অ্যাপ, সেই সঙ্গে থাকতে হবে সাবস্ক্রিপশন।

আরও পড়ুন: আজ শুরু এশিয়া কাপ, ভারতের অভিযান শুরু কাল

পরের বছর ফেব্রুয়ারি-মার্চে রয়েছে টি২০ বিশ্বকাপ (T20 World Cup 2026)। তাই প্রথা অনুযায়ী এবারের এশিয়া কাপও কুড়ি-বিশের ফর্ম্যাটে হচ্ছে। গ্রুপ পর্যায়েই রয়েছে ভারত-পাকিস্তান (India vs Pakistan) মহা-দ্বৈরথ। তবে এবার সূচি এমনভাবে করা হয়েছে যে দুই চির-প্রতিদ্বন্দ্বী প্রতিবেশী দেশ মোট তিনবার মুখোমুখি হতে পারে। এশিয়া কাপের এই সংস্করণে পুরস্কার মূল্যও বাড়িয়ে দেওয়া হয়েছে। চ্যাম্পিয়ন দল পাবে ৩০০,০০০ আমেরিকান ডলার (প্রায় ২.৬ কোটি টাকা)।

আটটি দলকে চার চার করে দুই গ্রুপে ভাগ করা হয়েছে। এ গ্রুপে আছে ভারত, পাকিস্তান, ওমান এবং আমিরশাহি। বি গ্রুপে আছে শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান এবং হং কং। দুই গ্রুপ থেকে দুটি করে চারটি দলকে নিয়ে হবে সুপার ফোর। সুপার ফোরের প্রথম দুই স্থানে শেষ করা দল যাবে ফাইনালে। ২৮ সেপ্টেম্বর দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে জানা যাবে এবারের এশিয়া-সেরা কোন দল।

দেখুন অন্য খবর:

Read More

Latest News

evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast bandar togel neked