Monday, March 30, 2026
HomeScrollকেন রোহিত, বিরাটের বেতনে কাটছাঁট করল BCCI? জেনে নিন আসল কারণ
BCCI Annual Contract

কেন রোহিত, বিরাটের বেতনে কাটছাঁট করল BCCI? জেনে নিন আসল কারণ

মহিলা ক্রিকেটারদের মধ্যে পদোন্নতি পেলেন জেমিমা রদ্রিগেজ, স্নেহ রানা

ওয়েব ডেস্ক: খেলোয়াড়দের সঙ্গে বার্ষিক চুক্তির (BCCI Annual Contract) মডেলে আমূল বদল এনেছে বিসিসিআই (BCCI)। আগামী মরসুমের জন্য জাতীয় দলের পুরুষ ও মহিলা ক্রিকেটারদের চুক্তির তালিকা প্রকাশ পেয়েছে সোমবার। আর সেখানেই দেখা গিয়েছে যে ক্রিকেটারদের ‘এ প্লাস’ ক্যাটাগরি তুলে দেওয়া হয়েছে বোর্ডের তরফে। সেই কারণেই ক্যাটাগরি ‘বি’-তে নেমে গিয়েছে রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলির (Virat Kohli) মতো বিশ্বজয়ী কিংবদন্তিরা।

বিসিসিআই-এর চুক্তির তালিকা অনুযায়ী এবার মোট ৩০ জন পুরুষ ও ২১ জন মহিলা ক্রিকেটারকে গ্রুপ ‘এ’, ‘বি’ ও ‘সি’—এই তিনটি ক্যাটাগরিতে রাখা হয়েছে। যেহেতু টেস্ট ও টি-২০ ফরম্যাট থেকে অবসর নিয়েছেন কোহলি ও রোহিত, তাই তাঁদের এবার এক ফরম্যাটের ক্রিকেটার হিসেবে গণ্য করা হয়েছে। বিসিসিআই-এর নির্ধারিত নিয়ম অনুযায়ী তাঁদের ‘এ’ ক্যাটাগরিতে রাখা সম্ভব হয়নি। দলে এই দুই কিংবদন্তির সঙ্গে ‘বি’ ক্যাটাগরির চুক্তি করতে একপ্রকার বাধ্য হয়েছে বোর্ড। আসন্ন মরসুমে শুধুমাত্র শুভমন গিল, জসপ্রীত বুমরা এবং রবীন্দ্র জাদেজা রয়েছেন ‘এ’ ক্যাটাগরিতে।

আরও পড়ুন: কেরিয়ারের শেষ স্মৃতিটুকু বিলিয়ে দিলেন শচীন! উপহার পেয়ে কী বললেন বিশ্বজয়ী অধিনায়ক?

এদিকে মহিলা ক্রিকেটারদের মধ্যে ‘এ’ ক্যাটাগরিতে এবার হরমনপ্রীত কৌর, দীপ্তি শর্মা ও স্মৃতি মন্ধানার সঙ্গে স্থান পেয়েছেন জেমিমা রদ্রিগেজও (Jemimah Rodrigues)। এদিকে স্নেহ রানা এবার ‘সি’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে পদোন্নতি পেয়েছেন। তাঁর সঙ্গে এই ক্যাটাগরিতে রয়েছেন শেফালি বর্মা, রিচা ঘোষ এবং রেণুকা সিং ঠাকুর। মহিলা ক্রিকেটে ‘সি’ ক্যাটাগরিতে রয়েছেন মোট ১৩ জন ক্রিকেটার।

দেখুন আরও খবর:

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor slot maxwin WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot