Saturday, March 28, 2026
HomeScrollবিদেশে চাকরি দেওয়ার নামে প্রতারণা! গ্রেফতার ৩
Fraud Case

বিদেশে চাকরি দেওয়ার নামে প্রতারণা! গ্রেফতার ৩

লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল প্রতারকদের বিরুদ্ধে!

ওয়েব ডেস্ক : বিদেশে চাকরি দেওয়ার নামে প্রতারণা (Fraud)। সাধারণ মানুষদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল প্রতারকদের (Scammers) বিরুদ্ধে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে তিন অভিযুক্তকে গ্রেফতার (Arrest) করল পুলিশ (Police)।

পুলিশ সূত্রে খবর, নিউজিল্যান্ডে চাকরি দেওয়ার নাম করে বিপুল টাকা হাতিয়ে নেওয়া হয়। এমনকি পাসপোর্টও হাতিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। জানা গিয়েছে, গত ১৭ তারিখ স্বরুপনগরের সারাপুল গ্রামের বাসিন্দা ফারুক মণ্ডল উস্তি থানায় এই প্রতারণার বিষয়ে অভিযোগ দায়ের করেন।

আরও খবর : অ্যাডমিট কার্ড সংগ্রহ করেনি স্কুল! চিন্তায় ১০৩ জন ছাত্রছাত্রী

তার পরেই তদন্তে নামে উস্তি থানার পুলিশ (Police)। এর পরেই তদন্তে নেমে পুলিশ জানতে পারে, উস্তির রাজারহাটের বাসিন্দা গোলাম মোস্তফা শেখ, রামিজউদ্দিন শেখ ও আফ্রিদি শেখ-সহ একাধিক ব্যক্তি চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট নিয়ে নেয়। অভিযোগ, পরে প্রতারিতদের হাতে তুলে দেওয়া হয় ভুয়ো ভিসা।

এই ঘটনার তদন্তে নেমে প্রথমে গোলাম মোস্তফা শেখকে গ্রেফতার করে পুলিশ। তাদেক আদালতে তোলা হলে সাতদিনের পুলিশি হেফাজত দেওয়া হয়। পরে রামিজউদ্দিন সেখ ও আফ্রিদি শেখকে গ্রেফতার করে পুলিশ। তল্লাশি চালিয়ে অভিযুক্তদের বাড়ি ও গাড়ি থেকে বিপুল সংখ্যক পাসপোর্ট উদ্ধার হয়েছে বলে খবর। পুলিশ সূত্রে খবর, এই মামলায় এখনও পর্যন্ত মোট ২২টি পাসপোর্ট উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, এর সঙ্গে আরও বেশ কয়েকজন যুক্ত থাকতে পারে। এটি একটি সংগঠিত প্রতারণা চক্র বলেও জানানো হয়েছে। ঘটনার তদন্ত চালাচ্ছেন তদন্তকারীরা।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot