HomeScrollএখন হোয়াটসঅ্যাপে নির্দেশ পাঠাচ্ছে কমিশন! বিস্ফোরক অভিযোগ অভিষেকের
Abhishek Banerjee

এখন হোয়াটসঅ্যাপে নির্দেশ পাঠাচ্ছে কমিশন! বিস্ফোরক অভিযোগ অভিষেকের

আইনসিদ্ধ প্রক্রিয়া কেন এড়িয়ে যাওয়া হচ্ছে? কার নির্দেশে এসব হচ্ছে? প্রশ্ন অভিষেকের

কলকাতা: মহামান্য সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ অমান্য করছে নির্বাচন কমিশন (Election Commission), অভিযোগ তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এসআইআর (SIR) প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে এবার প্রশ্ন তুললেন তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তালিকায় ডিলিশন বাড়ানোর জন্য  স্পেশ্যাল রোজ অবজারভারের হোয়াটসঅ্যাপের মাধ্যমে নির্দেশ দেওয়ার অভিযোগ সামনে এনে বিষয়টি নিয়ে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিলেন তৃণমূল সাংসদ।

সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু গ্রুপ চ্যাটের স্ক্রিনশট দিয়ে নির্বাচন কমিশনকে উল্লেখ করে একটি পোস্টে অভিষেক লেখেন, ‘দেশের সর্বোচ্চ আদালত বারবার স্বচ্ছতা, সঠিক প্রক্রিয়া এবং সরকারি যোগাযোগের নিয়ম মেনে চলার উপর জোর দিয়েছে। অথচ দেখা যাচ্ছে, আনুষ্ঠানিক ও দায়বদ্ধ পদ্ধতির বদলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নির্দেশ দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: SIR প্রক্রিয়ায় ফের পিছোতে পারে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ!

পোস্টে তিওনি আরও লেখেন, ‘বিশেষ রোল অবজারভার সি. মুরুগান নাকি মাইক্রো অবজারভারদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে জন্ম শংসাপত্র গ্রহণযোগ্যতা নিয়ে নির্দেশ দিচ্ছেন, যাতে ডিলিশনের সংখ্যা বাড়ানো যায়। সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে বলেছে, মাইক্রো অবজারভারদের ভূমিকা শুধুই সহায়ক। তাহলে আইনসিদ্ধ প্রক্রিয়া কেন এড়িয়ে যাওয়া হচ্ছে? কার নির্দেশে এসব হচ্ছে?’ এই অভিযোগের প্রমাণস্বরূপ বেশ কিছু স্ক্রিনশটও দেন তিনি।

একই পোস্টে অভিষেক আরও লেখেন, ‘নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা জনগণের আস্থার ওপর দাঁড়িয়ে, রাজনৈতিক প্রভাবের ওপর নয়। আমরা এই বিষয়টি দেশের সর্বোচ্চ আদালতে উত্থাপন করব। দিল্লির প্রভাবশালীদের হয়ে কাজ করলে তার আইনি ফল ভোগ করতে হবে।’ সবশেষে রাজ্যবাসীকে এই বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তৃণমূল নেতা।

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News