ওয়েব ডেস্ক: পাথরপ্রতিমার নির্বাচনী সভা (TMC Election Campaign 2026) থেকে নির্বাচনী প্রচার শুরু করলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। জনসভা মঞ্চ থেকেই এলাকার ভোটারদের সামনে তুলে ধরলেন পাঁচটি গুরুত্বপূর্ণ প্রতিজ্ঞা, পাশাপাশি বেঁধে দিলেন জয়ের স্পষ্ট লক্ষ্যমাত্রাও। কত মার্জিনে জিততে হবে সেই টার্গেটও বেঁধে দিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ বললেন, “৪০ হাজারের বেশি ব্যবধানে জিততে হবে।” গতবারের নিরিখে এবার দ্বিগুণ টার্গেট বেঁধে দিলেন তিনি।
নির্বাচনকে পাখির চোখ করে মঙ্গলবার পাথরপ্রতিমায় জনসভা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেখানে তিনি এলাকাবাসীর কাছে পাঁচ প্রতিজ্ঞা করেন। বলেন চতুর্থবারের জন্য তৃণমূল ক্ষমতায় এলে এই পাঁচ কাজ প্রথমেই করা হবে। সভায় বক্তব্য রাখতে গিয়ে অভিষেক বলেন, ‘৪০ হাজারের বেশি ভোটে জিততে হবে।’ উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী জিতেছিলেন প্রায় ২২ হাজার ভোটে। সেই জায়গা থেকে এবার কার্যত দ্বিগুণ ব্যবধানের লক্ষ্য নির্ধারণ করলেন তিনি।
আরও পড়ুন: পাথরপ্রতিমায় জনসভা থেকে কোন ১০ প্রতিজ্ঞা অভিষেকের?
এদিন পাথরপ্রতিমার সভা থেকে তিনি ঘোষণা করেন, চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকার ক্ষমতায় এলে প্রথম দফাতেই পাঁচটি কাজ সম্পন্ন করা হবে। যার মধ্যে অন্যতম— লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালিয়ে যাওয়া, প্রত্যেকের মাথায় পাকা ছাদ নিশ্চিত করা, ব্লক ও টাউন স্তরে দুয়ারে চিকিৎসা পৌঁছে দেওয়া, পানীয় জলের কল এবং প্রবীণদের জন্য বার্ধক্য ভাতা। জনসভা থেকেই চতুর্থবার ক্ষমতায় এলে ৩০ হাজার কোটি টাকার কৃষি বাজেট ঘোষণা করা হবে বলে জানালেন অভিষেক। কৃষকদের উন্নয়ন ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করাই এই বাজেটের মূল লক্ষ্য বলে জানান তিনি।
মঙ্গলবার সভামঞ্চে দাঁড়িয়ে অভিষেক বলেন, ‘‘ফোন করে বলা হচ্ছে, টাকা দেব। আমাদের হয়ে কাজ করো।’’ তাঁর আরও অভিযোগ, নির্বাচন কমিশনের কাছে তৃণমূল যে বিএলএ (২)-দের তালিকা জমা দিয়েছিল, সেটিই নাকি বিজেপির হাতে তুলে দেওয়া হয়েছে। সভা থেকে বিজেপিকেও কড়া ভাষায় আক্রমণ করেন অভিষেক। গত বিধানসভা নির্বাচনে পাথরপ্রতিমা আসনে তৃণমূল জিতেছিল ২২,১৩৪ ভোটে। মঙ্গলবার সেই ব্যবধান প্রায় দ্বিগুণ করার টার্গেট দিয়ে অভিষেক কর্মী-সমর্থকদের উদ্দেশে বলেন, “এবার লড়াই হবে ৪০ হাজারের বেশি ব্যবধানে জেতার। তিনি বলেন, বাংলার মানুষের অধিকার ছিনিয়ে নিতে চাইছে দিল্লি।বিরোধী দলকে যেন ৫০ হাজারের বেশি ভোট না দেওয়া হয়, এই বার্তাও দেন দলীয় কর্মী-সমর্থকদের।







