Monday, March 16, 2026
HomeBig newsপ্রশাসনিক রদবদল! মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবকে সরিয়ে দিল নির্বাচন কমিশন
Home Secretary And Chief Secretary

প্রশাসনিক রদবদল! মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবকে সরিয়ে দিল নির্বাচন কমিশন

নির্বাচন ঘোষণা হওয়ার পাঁচ ঘন্টার মধ্যেই সরানো হল

ওয়েবডেস্ক-  ভোটের (West Bengal Assembly Election 2026) মুখে প্রশাসনিক রদবদল। মুখ্য সচিব (Chief Secretary)  ও স্বরাষ্ট্র সচিবকে (Home Secretary)  সরিয়ে দিল নির্বাচন কমিশন (Election Commission) । নির্বাচন ঘোষণা হওয়ার পাঁচ ঘন্টার মধ্যেই সরানো হল। দূরশান্ত নারীয়ালকে চিপ সেক্রেটারি করা হল এবং সংঘমিত্রা ঘোষ ১৯৯৭ সালের ব্যাচের আইএসকে হোম সেক্রেটারি করা হল।

বিপর্যয় মোকাবিলা দফতরের সচিব ছিলেন দূরশান্ত নারীয়াল। সঙ্গে ছিল উত্তরবঙ্গ উন্নয়ন দফতর ও কারা দফতরের অতিরিক্ত দায়িত্ব। নতুন স্বরাষ্ট্রসচিব সঙ্ঘমিত্রা ঘোষ ছিলেন হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স দফতরের সচিব ছিলেন। সোমবার দুপুর ৩টের মধ্যে তাঁরা নিজ নিজ দায়িত্ব বুঝে নেবেন বলে কমিশন সূত্রে খবর।  এর আগে বাংলার মুখ্যসচিব পদে ছিলেন নন্দিনী চক্রবর্তী। স্বরাষ্ট্রসচিব পদে ছিলেন জগদীপ প্রসাদ মিনা।

 আরও পড়ুন-  ভোট ঘোষণার পরেই জরুরি বৈঠক বিজেপির! কালই প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ!

আজই ভোট ঘোষণা করা হয়েছে।  পশ্চিমবঙ্গে ২ দফায় হতে চলেছে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election 2026)। ২৩ এপ্রিল এবং ২৯ এপ্রিল হবে ভোটগ্রহণ এবং, ৪ মে হবে ভোটগণনা। রবিবার বিকেলে জানিয়ে দিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। শুধু পশ্চিমবঙ্গ নয়, মোট ৪ রাজ্য এবং ১ কেন্দ্রশাসিত অঞ্চলের নির্বাচনের নির্ঘন্টও ঘোষণা করল কমিশন (Electon Commission)। ঘোষণার শুরুতেই তিনি বলেন, “গত কয়েক দিনে কমিশন ভোটমুখী সব রাজ্য ঘুরে এসেছে। সব রাজ্যে ঘুরে বৈঠক করে এসেছে। নতুন ভোটারদের সঙ্গেও কথা বলেছে কমিশন।”

কমিশন জানিয়েছে, পশ্চিমবঙ্গে দুই দফায় ভোট হবে। ২৩ এপ্রিল হবে প্রথম দফার ভোটগ্রহণ এবং এবং ২৯ এপ্রিল হবে দ্বিতীয় অর্থাৎ শেষ দফার ভোটগ্রহণ। রাজ্যে ভোটগণনা হবে ৪ মে। প্রথম দফায় ভোট হবে ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হবে ১৪২টি আসনে।

 

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast neked xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker idn poker 88