Friday, March 27, 2026
HomeScroll৩৮ পাতার চার্জশিটে মূল অভিযোগ কী কী? তৃণমূলের কোন কোন অভিযোগ?
BJP's Chargesheet

৩৮ পাতার চার্জশিটে মূল অভিযোগ কী কী? তৃণমূলের কোন কোন অভিযোগ?

রাজনৈতিক উত্তাপ বাড়িয়ে তৃণমূল বিরুদ্ধে চার্জশিট শাহের

কলকাতা: বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) আগে রাজ্যে কার্যত মাস্টারস্ট্রোক দিতে চলেছে বঙ্গ বিজেপি। আগামী ৫ এপ্রিল প্রকাশিত হতে পারে গেরুয়া শিবিরের বহু প্রতীক্ষিত নির্বাচনী ইশতেহার (BJP Manifesto West Bngal Election)। কিন্তু নির্বাচনী ইস্তাহার প্রকাশের আগে তৃণমূলের বিরুদ্ধে রাজ্যের ‘চার্জশিট’ (BJP’s Chargesheet) প্রকাশ করবে তারা। দলীয় সূত্রে খবর, আগামী ২৮ মার্চ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ওই ‘চার্জশিট’ প্রকাশ করবেন। শুক্রবার রাতেই কলকাতায় চলে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার নিউ টাউনের হোটেল থেকে বিজেপি-র ‘চার্জশিট’ প্রকাশ করবেন তিনি। ভোটের আগে রাজ্য রাজনৈতিক উত্তাপ বাড়িয়ে তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে চার্জশিট পেশ করবে অমিত শাহ (Amit Shah)। সূত্রের খবর, শাহ যে চার্জশিট পেশ করবে তাতে মেসি কাণ্ড থেকে শিক্ষক দুর্নীতি থেকে আনন্দপুর কাণ্ডের উল্লেখ থাকতে পারে।

বিজেপি সূত্রে খবর, শুক্রবার রাত সাড়ে ৯টা নাগাদ দিল্লির সর্দার পটেল মার্গের তাজ প্যালেস থেকে রওনা দেবেন শাহ।রাত ১১টা ৪০ মিনিটে কলকাতা বিমানবন্দরে শাহ। সেখান থেকে সোজা নিউ টাউনে চলে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাতে সেখানেই থাকবেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে যেতে পারেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার-সহ দলের শীর্ষ নেতারা।শনিবার বেলা ১২টা থেকে শাহের কর্মসূচি শুরু হওয়ার কথা। নিউ টাউনের ওই হোটেলেই একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছে।দলীয় সূত্রে জানা গিয়েছে যে, তৃণমূল সরকারের বিরুদ্ধে আগামী ২৮ মার্চ বিজেপি একটি বিস্তৃত চার্জশিট প্রকাশ করবে। দলের অনেকেই আবার এই নথিকে কার্যত ‘শ্বেতপত্র’ বলেই উল্লেখ করছেন। বিশেষ ভাবে গুরুত্ব দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) নিজে এই চার্জশিট প্রকাশ করবেন।

আরও পড়ুন:ভোটে কর্মী সংকট, চিকিৎসকরাও প্রিসাইডিং অফিসার! নজিরবিহীন সিদ্ধান্তে চাপে রাজ্য

যে চার্জশিট প্রকাশ করতে চলেছে বিজেপি সেটি ৩৫-৪০ পাতার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এটি শনিবার প্রকাশ করতে পারেন। চার্জশিটের মলাটেই অশান্ত বাংলার ছবি তুলে ধরেছে বিজেপি।বিজেপি সূত্রে খবর, আগে তৃণমূলের বিরুদ্ধে ‘চার্জশিট’ প্রকাশ করা হবে। তার পর প্রকাশ করবে ইস্তাহার। চার্জশিট’-এ মমতার সরকারের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ প্রকাশ্যে আনতে চলেছে বিজেপি। স্থানীয় সমস্যা এবং আঞ্চলিক পরিস্থিতি তুলে ধরে বিধানসভা কেন্দ্রভিত্তিক ‘চার্জশিট’ আগেই প্রকাশ করা হয়েছে। সেই চার্জশিটে গত ১৫ বছরে তৃণমূল সরকারের বিরুদ্ধে যে সমস্ত দুর্নীতির অভিযোগ উঠেছে তুলে ধরা হতে পারে। শিক্ষা থেকে স্বাস্থ্য- রাজ্যে চলা দুর্নীতি ও কেলেঙ্কারিগুলিকে তুলে ধরা হয়েছে। রাজ্যের আইনশৃঙ্খলার অবনতির সঙ্গে নারী নিরাপত্তা ও গণতন্ত্রের ওপর হামলার কথা রয়েছে।

বিশেষ করে কয়লা পাচার, বালি পাচার, নিয়োগ কেলেঙ্কারি সংক্রান্ত দুর্নীতির মতো বিষয়গুলিতে একাধিক প্রভাবশালী নেতাদের নাম থাকার সম্ভাবনা রয়েছে। থাকতে পারে ২৫ লক্ষ ভুয়ো জবকার্ড, মিড ডে মিলের ১০০ কোটি টাকা লুঠ, ১৭৫২০ কোটি টাকার রোজভ্যালি চিটফান্ড দুর্নীতির উল্লেখও। সেইসঙ্গে চার্জশিটে সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত বঞ্চনার বিষয়টিও গুরুত্ব পেতে পারে। চার্জশিটে আনন্দপুর কাণ্ডে, এসআইআর প্রক্রিয়ায় বাধা দান, সীমান্ত কাঁটাতার না বসানো, জেলায় জেলায় বোমা তৈরির কারখানারও উল্লেখও থাকতে পারে।

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto