Tuesday, August 18, 2026
HomeScrollঅন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশ করে কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
Suvendu Adhikari

অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশ করে কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

‘লক্ষ্মীর ভান্ডার’-এ ‘বেনোজল’ রয়েছে, তা বাদ দিয়ে অন্নপূর্ণা ভান্ডারের তালিকা

কলকাতা: অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) ফর্ম প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মুখ্যসচিব, অর্থসচিবের নেতৃত্বে জেলাশাসক, বিডিও, পুর কমিশনাররাও যুক্ত থাকবেন। যাঁরা আধারের কাজ করেন, তাঁরাও যুক্ত থাকবেন। অন্নপূর্ণা যোজনার ফর্ম সকলকেই পূরণ করতে হবে। বুধবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানিয়েছেন। কারা এই প্রকল্পের সুবিধা পাবেন, কারা পাবেন না, তা ঘোষণা করেছেন শুভেন্দু। সেই সঙ্গে জানিয়েছেন, ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পে লক্ষ লক্ষ ‘বেনোজল’ মিশে রয়েছে। এমনকী অনেক পুরুষও ওই যোজনার অন্তর্ভুক্ত হয়েছেন বলে অভিযোগ শুভেন্দুর। সেই সব গ্রাহকদের বাদ দেওয়ার কাজ করছে প্রশাসন।

বেআইনিভাবে প্রায় ৩০ লক্ষ সুবিধাভোগী রয়েছে লক্ষ্মীর ভাণ্ডারে। অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) ফর্ম প্রকাশ করতে গিয়ে এই তথ্য জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। খতিয়ে দেখে সেই সব নাম বাদ দেওয়া হচ্ছে। তবে, সিএএ আওতাধীন ও ট্রাইবুনালে আবেদনকারীরা ব্যতিক্রম বলে জানিয়েছেন তিনি। সময় নিয়ে ফর্ম ফিল আপ করার কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। তিনি বলেন, ফর্ম ফিল আপ করার জন্য তাড়াহুড়ো প্রয়োজন নেই। বাড়ি বাড়ি গিয়েও ফর্ম পূরণের একটা প্রক্রিয়া চলবে বলে জানানো হয়েছে। শুভেন্দু বলেন, “একদিনেই সবাই ফর্ম ফিল আপ করতে পারবেন না। যতক্ষণ ফর্ম ফিল আপ না করবেন, ততক্ষণ লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাবেন। এনরোলমেন্ট করা হয়ে গেলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে। অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়ার শুরু হবে।”

আরও পড়ুন: রাজ্যপালকে সম্প্রসারিত মন্ত্রিসভার তালিকা দিলেন মুখ্যমন্ত্রী! মন্ত্রী হচ্ছেন কারা?

অতিরিক্ত ইনকাম ট্যাক্সের আওতার মধ্যে পড়েছেন, তাঁরা বাদ যাবেন। মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেন, কোনওভাবেই প্রকৃত প্রাপক ছাড়া যাতে সুবিধা না পায়, সেটা নিশ্চিত করতে চাই।এই ফর্মের মাধ্যমে রাজ্যবাসীর পরিবার সংক্রান্ত বিস্তারিত তথ্যও সরকার সংগ্রহ করছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ফর্ম পূরণের জন্য তাড়াহুড়ো করার কোনও প্রয়োজন নেই। তিন মাস এই প্রক্রিয়া চলছে। যত দিন অন্নপূর্ণা যোজনা শুরু হচ্ছে, তত দিন ‘লক্ষ্মীর ভান্ডার’ চলবে। যাঁরা নতুন প্রকল্পের অধীনে ঢুকে যাবেন, তাঁদের ‘লক্ষ্মীর ভান্ডার’ বন্ধ হয়ে যাবে। ২ জুনের মধ্যে যাঁরা এই প্রকল্পে নাম নথিভুক্ত করিয়ে নিতে পারবেন, তাঁরা জুন মাস থেকেই টাকা পাবেন।শুভেন্দু জানিয়েছেন, প্রকৃত ভারতীয় নাগরিক এবং আর্থিক ভাবে দুর্বল মহিলারা অন্নপূর্ণা যোজনার সঙ্গে যুক্ত হবেন। যাঁরা আয়কর দেন, যাঁরা সরকারি চাকরি করেন, নিয়মিত যাঁরা বেতন পান বা পেনশন পান, তাঁরা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। তা ছাড়া বাকি সকলকেই এই টাকা দেওয়া হবে। ইতিমধ্যে রাজ্য সরকারের ওয়েবসাইটে অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশিত হয়ে গিয়েছে। অনলাইন এবং অফলাইনে অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণ করা যাবে।শুভেন্দু জানিয়েছেন, যাঁরা অনলাইন বা অফলাইনে ফর্ম পূরণ করতে পারবেন না, সরকারি আধিকারিকেরা বাড়ি বাড়ি গিয়ে তাঁদের ফর্ম পূরণে সহযোগিতা করবেন।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto AMANAHTOTO https://mybett188.com toto permata888 nobu99 situs slot gacor link slot gacor Depo 5k situsgacor