Sunday, February 22, 2026
HomeScrollফের অশান্ত ভাঙড়, শওকত মোল্লার গাড়ি লক্ষ্য করে বোমাবাজি, তুমুল উত্তেজনা
Shawkat Molla

ফের অশান্ত ভাঙড়, শওকত মোল্লার গাড়ি লক্ষ্য করে বোমাবাজি, তুমুল উত্তেজনা

অভিযোগের তির আইএসএফের দিকে, অভিযোগ অস্বীকার নওশাদের

ওয়েবডেস্ক-  ভোটের আগে উত্তপ্ত হল ভাঙড়। ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার (Shawkat Molla) গাড়ি লক্ষ্য করে বোমা। অভিযোগ, আইএসএফ-এর দিকে। সমস্ত অভিযোগ অস্বীকার করেছে আইএসএফ। গোটা ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। শনিবার সন্ধ্যায় ঘটনার সূত্রপাত। ভাঙড়ের পোলেরহাট থানার গাজিপুরে দেওয়ালকে দখল করে আইএসএফ।

তার পাশে দেওয়াল দখল করে তৃণমূল। এদিকে আইএসএফ-এর অভিযোগ, তাদের দেওয়াল লিখন মুছে দেওয়া হয়েছে। জোর করে দখল করা হয়েছে। অশান্তির শুরু হতেই সেখানে যান স্থানীয় তৃণমূল নেতা খইরুল ইসলাম, সেই সময় আইএসএফের সঙ্গে তৃণমূলের অশান্তি বাঁধে। দুপক্ষের হাতাহাতিতে আইএসএফ ও তৃণমূল বেশ কয়েকজন আহত হন।

আরও পড়ুন- ভোটের আবহে এবার পুলিশকেই নিশানা করে তোপ অর্জুন সিংয়ের

আইএসএফের হামলায় তৃণমূলের কর্মীদের দুটি ভাঙচুর করা হয়। আহতরা কলকাতা হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার কিছুক্ষণ পরেই মিটিং সেরে সেখান দিয়ে যাচ্ছিলেন শওকত মোল্লা। অভিযোগ, সেই সময় তার গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়। বোমাবাজি অভিযোগ। শওকতের দাবি, গুলিও চলে এক রাউন্ড।

কোনওক্রমে গাড়ি সিটের তিনি আত্মরক্ষা করেন বলে দাবি তৃণমূল বিধায়কের। এর পরে শওকতের অভিযোগ, আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির মদতেই এই হামলা চালানো হয়েছে। সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে শওকতের দাবি, যিনি বলছেন এই আক্রমণ তিনিই করেছেন। এলাকাকে বিষিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে। নিরপেক্ষ তদন্তের দাবিতে সোচ্চার নওশাদ।

পরিস্থিতি উত্তপ্ত থাকায় রাত থেকেই বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। এখনও এই ঘটনায় কাউকে আটক করা হয়নি, পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

 

Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 WDBOS DEPOBOS idn slot idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker