Saturday, February 21, 2026
HomeScrollভোটের আবহে এবার পুলিশকেই নিশানা করে তোপ অর্জুন সিংয়ের

ভোটের আবহে এবার পুলিশকেই নিশানা করে তোপ অর্জুন সিংয়ের

আধা সামরিক বাহিনীকে গ্রেফতারের অধিকার দিতে হবে, দাবি ব্যারাকপুরের প্রাক্তন সাংসদের

ওয়েবডেস্ক- ‘আমরা সবাই মিলে একত্রিত হয়ে সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করার ব্যাপারে আশা প্রকাশ করার পাশাপাশি সাধারণ মানুষের জন্য পুলিশ আছে, এটা একটা পরিবার,  তাকে ভালো রাখলে সবাই ভালো থাকব। শুক্রবার ব্যারাকপুরে পুলিশের এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে এ কথা বলেছিলেন রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল পীযূষ পান্ডে (State Police Director General Piyush Pandey) । তারই পাল্টা হিসেবে এবার রাজ্য প্রশাসনের ওপর তোপ দাগলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং (Former MP from Barrackpore Arjun Singh) 

অর্জুন সিং বলেন, রাজ্য পুলিশের DG র কথা বাংলার কোন মানুষ বিশ্বাস করবে না, নির্বাচন কমিশন এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, ব্যবস্থা না নিলে মানুষের নিরাপত্তা থাকবে না, সঠিকভাবে কেউ ভোট দিতে পারবে না।

আরও পড়ুন-  ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে আসছে ২৪০ কোম্পানি বাহিনী!

নির্বাচন কমিশনের নির্দেশ মেনে কোন কাজ করছে না পুলিশ। সেই জায়গায় দাঁড়িয়ে কি করে পুলিশ কথায় আশা প্রকাশ করা যায় মন্তব্য ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং-এর। তিনি আরও বলেন, পুলিশের ওপর ভরসা করে নির্বাচন হলে ২০২১-এর  থেকেও ভয়ঙ্কর পরিস্থিতিতে মানুষের প্রানহানি হবে। তার মতে বাইরে থেকে আইএস অফিসার ও আইপিএস অফিসার এনে নির্বাচন করানো হোক,  তাতে জীবনহানি আটকানো যেতে পারে।

এছাড়াও আধা সামরিক বাহিনীদের FIR  করা থেকে শুরু করে গ্রেফতার করার ক্ষমতা দিতে হবে।

উল্লেখ্য, ভোটের মুখে নানা ধরনের মন্তব্য করছেন রাজনৈতিক নেতা-ব্যক্তিত্বরা। একের পর এক তোপ দাগছেন কম বেশি সকলেই। এবার পুলিশ প্রশাসনকেও নিশানা করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেলের বক্তব্যের পাল্টা রাজ্য প্রশাসনের বিরুদ্ধে সরব হলেন অর্জুন সিং।

Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 WDBOS DEPOBOS idn slot idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker