HomeScroll৩ ফেব্রুয়ারি শুরু হবে বিধানসভার অধিবেশন, ৫ ফেব্রুয়ারি বাজেট
West Bengal Assembly Election 2026

৩ ফেব্রুয়ারি শুরু হবে বিধানসভার অধিবেশন, ৫ ফেব্রুয়ারি বাজেট

এই অধিবেশন চলবে আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত

কলকাতা: আগামী ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে রাজ্য বিধানসভার অধিবেশন। ২০২৬ সালে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election 2026) থাকায় এবার পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হচ্ছে না। পরিবর্তে ভোট অন অ্যাকাউন্ট পেশ হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী ৫ অথবা ৭ ফেব্রুয়ারি। এবারের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বও থাকছে না বলে জানা গিয়েছে।

সূচি অনুযায়ী, ৩ জানুয়ারি শোক প্রস্তাবের পরেই বিধানসভা মুলতবি থাকবে। পরের দিন অর্থাৎ ৪ জানুয়ারি বিধানসভার অধিবেশন বসছে না। প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, এই অধিবেশন চলবে আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত।

আরও পড়ুন: বাংলায় কোনও ফন্দি টিকবে না! শাহ-র বঙ্গ সফর নিয়ে বললেন ফিরহাদ

এবারের অধিবেশনে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাবও আসতে চলেছে বলে সূত্রের খবর। SIR সংক্রান্ত ওই প্রস্তাবকে ঘিরে রাজনৈতিক মহলে আগ্রহ তৈরি হয়েছে। প্রশ্নোত্তর পর্ব ছাড়া, ভোট অন অ্যাকাউন্ট এবং গুরুত্বপূর্ণ প্রস্তাব, সব মিলিয়ে সংক্ষিপ্ত হলেও তাৎপর্যপূর্ণ হতে চলেছে এবারের বিধানসভা অধিবেশন।

[youtube-feed feed=1]
Read More

Latest News