Tuesday, March 10, 2026
HomeScrollলালগোলায় অবৈধভাবে বাংলাদেশে গরু পাচারের চেষ্টা! গ্রেফতার ১
Murshidabad

লালগোলায় অবৈধভাবে বাংলাদেশে গরু পাচারের চেষ্টা! গ্রেফতার ১

ঘটনাকে কেন্দ্র করে একটি মামলা দায়ের করা হয়েছে!

ওয়েব ডেস্ক : মুর্শিদাবাদের (Murshidabad) লালগোলায় (Lalgola) চাঞ্চল্য। অবৈধভাবে গরু পাচার করার চেষ্টা। কিন্তু সেই চেষ্টা রুখে দিল ভারতের সীমান্তরক্ষী বাহিনী (Border Security Force)। টহলদারি চালানোর এক বাংলাদেশি (Bangladeshi) যুবককে আটক করা হয়েছে বলে কবর। তাঁর কাছ থেকে চারটি গরু উদ্ধার করা হয়েছে বলেও জানা গিয়েছে।

সীমান্তরক্ষী বাহিনী সূত্রে খবর, খাণ্ডুয়া শিবিরের ৭১ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা সীমান্ত এলাকায় নিয়মিত টহল দিচ্ছিলেন। সেই সময়েই রাধাকৃষ্ণাপুর এলাকায় পদ্মা নদীর ধারে সন্দেহজনক গতিবিধি নজরে আসে। এর পরেই সীমান্তরক্ষী বাহিনীর (Border Security Force) জওয়ানরা সেদিকে যান।

আরও খবর : সোমবার থেকে শুরু হচ্ছে বার কাউন্সিলের নির্বাচন! উত্তেজনার পারদ আইনজীবী মহলে

ঘটনাস্থলে গিয়ে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা দেখেন, এক ব্যক্তি চারটি গরু নিয়ে অবৈধভাবে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে। এর পরেই সঙ্গে সঙ্গে আটক করা হয় অভিযুক্তকে। পাশাপাশি উদ্ধার করা হয় গরুগুলিকেও।

জানা গিয়েছে, পরে ধৃত ব্যক্তিকে লালগোলা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, ধৃত যুবকের নাম নাঈম শেখ। তাঁর বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার তারাপুর এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার ধৃতকে লালবাগ আদালতে তোলা হলে পুলিশ তার পাঁচ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়েছে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

toto evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast