Thursday, March 26, 2026
HomeScrollবিদেশি পর্যটকদের কাছে পছন্দের গন্তব্য হয়ে উঠছে বাংলা!
West Bengal

বিদেশি পর্যটকদের কাছে পছন্দের গন্তব্য হয়ে উঠছে বাংলা!

'ইন্ডিয়া ট্যুরিজম ডেটা কমপেন্ডিয়াম ২০২৫'-এ এমনই তথ্য প্রকাশিত হয়েছে

ওয়েব ডেস্ক : আন্তর্জাতিক পর্যটকদের (International Tourist) কাছে ভারতের মধ্যে দ্বিতীয় সবথেকে পছন্দের গন্তব্য হিসেবে উঠে এল পশ্চিমবঙ্গ (West Bengal)! কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের তরফে প্রকাশিত ‘ইন্ডিয়া ট্যুরিজম ডেটা কমপেন্ডিয়াম ২০২৫’ (India Tourism Data Compendium 2025)-এ এমনই তথ্য প্রকাশিত হয়েছে। এই তালিকায় প্রথম স্থানে রয়েছে মহারাষ্ট্র (Maharastra)। মূলত, দেশীয় পর্যটনের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ রয়েছে সপ্তম স্থানে। কিন্তু আন্তর্জাতিক পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠছে বাংলা।

এই সাফল্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, “পশ্চিমবঙ্গ দেশের অন্যতম পছন্দের আন্তর্জাতিক পর্যটন গন্তব্য হয়ে উঠেছে। এটি রাজ্যের জন্য আরেকটি মাইলফলক। কোভিড পরবর্তী সময়ে পর্যটন পুনরুত্থান সরকারের উদ্যোগকেই প্রতিফলিত করছে। উৎসব পর্যটন, ধর্মীয় পর্যটন এবং ‘মাইস’— অর্থাৎ মিটিংস, ইনসেনটিভস, কনফারেন্সেস এবং এক্সিবিশন পর্যটনের মতো নতুন খাতের বিকাশই এই সাফল্যের মূল কারণ।” এই সাফল্যের জন্য পর্যটন খাতে যুক্ত সব স্টেকহোল্ডারদেরও ধন্যবাদ জানান তিনি।

আরও খবর : নাম বদলে যাচ্ছে রাজভবনের, নতুন কী নাম হচ্ছে?

রিপোর্টে বলা হয়েছে, ২০২৩ সালে পশ্চিমবঙ্গে (West Bengal) আন্তর্জাতিক পর্যটকের সংখ্যা ছিল ২৭ লক্ষ। ২০২৪ সালে তা বেড়ে হয়েছে ৩১ লক্ষ। ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে তা ১৪.৮ গুণ বেশি। অন্যদিকে বাংলাদেশ থেকে আগত পর্যটকদের সংখ্যা অনেকটা কমে গিয়েছে। ২০২৩ সালে ভারতে এসেছিল ২১.২ লক্ষ বাংলাদেশি। তবে ২০২৪ সালে তা কমে দাঁড়িয়েছে ১৭.৫ লক্ষে। সূত্রের খবর, বাংলাদেশে রাজনৈতিক উত্তেজনার কারণে কলকাতা-ঢাকা উড়ান কমে গিয়েছিল। তার ফলে এই সংখ্যা কমেছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি, ব্রিটেন থেকে পর্যটকদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত অনেকে বলছেন, এতে অবাক হওয়ার কিছু নেই। রাজ্য সরকার দীর্ঘদিন ধরে পর্যটনকে গুরুত্ব দিয়ে এসেছে। বেসরকারি সংস্থাগুলির সঙ্গে যৌথভাবে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করেছে। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব ট্যুর অপারেটরসের চেয়ারম্যান দেবজিত দত্ত বলেছেন, সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং ভৌগোলিক বৈচিত্র্যের কারণে পশ্চিমবঙ্গের (West Bengal) সম্ভাবনা আরও অনেক এগিয়েছে। তিনি মনে করছেন, আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা বাড়লে শুধু দেশে নয়, আন্তর্জাতিক ক্ষেত্রে প্রথম স্থানে উঠে আসতে পারে পশ্চিমবঙ্গ।

ট্রাভেল এজেন্টস ফেডারেশন অব ইন্ডিয়ার অনিল পাঞ্জাবি মনে করেন, ইউনেস্কোর তরফে কলকাতার দুর্গাপুজোকে (Durga Puja) হেরিটেজের তকমা দেওয়ার পরেই আন্তর্জাতিক পর্যটন উল্লেখযোগ্যভাবে বেড়ে গিয়েছে। অন্যদিকে ট্রাভেল এজেন্টস অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার (ইস্ট) চেয়ারম্যান অঞ্জনি ধনুকা জানিয়েছেন, মুম্বই ও দিল্লিতে প্রতিদিন আসে ৫০০-র বেশি আন্তর্জাতিক বিমান। তবে কলকাতায় আসে মাত্র ৫১টি। এই ব্যবধানটা কমানো গেলে পশ্চিমবঙ্গ প্রথমস্থানেই থাকতো বলে জানিয়েছেন তিনি। অন্যদিকে দেবজিত দত্ত মনে করছেন, সীমান্তপথে ই-ভিসা চালু হলে, নেপাল, ভুটান ও বাংলাদেশ হয়ে অনেক বিদেশি পর্যটক পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যে ভ্রমণ করতে পারবেন।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto