HomeBig news২৬-এর ভোটের আগে বড় ভাঙন বিজেপিতে, এই বিজেপি বিধায়ক যোগ দেবেন তৃণমূলে
Bishnu Prasad Sharma

২৬-এর ভোটের আগে বড় ভাঙন বিজেপিতে, এই বিজেপি বিধায়ক যোগ দেবেন তৃণমূলে

বিধায়কের এই মন্তব্যে এটা স্পষ্ট হয়েছিল বিজেপির অন্তর্কলহকে

কলকাতা: বিধানসভা নির্বাচনের আগে বিজেপি বিধায়কের ফুলবদল। বিজেপি ছেড়ে তৃণমূলের যোগ দেবেন কাশির্য়াংয়ের ( Kurseong) বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা (Bishnu Prasad Sharma)। ২০২১ সালের মে মাসে তিনি কাশির্য়াংয়ের থেকে পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য হিসাবে নির্বাচিত হন। তিনি ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে গোর্খা জনমুক্তি মোর্চা (তামাং) এর শেরিং লামা দহলকে ১৫,৫১৫ ভোটে পরাজিত করেছিলেন। কয়েকদিন আগেই জানিয়েছিলেন ২০২৬-এর বিধানসভা নির্বাচনে লড়াই করতে চাইছেন না। দলের সঙ্গে তাঁর যে দূরত্ব বেড়েছে তা তাঁর কথায় স্পষ্ট হয়েছিল। বৃহস্পতিবার বিজেপি ছাড়লেন বিষ্ণপ্রসাদ শর্মা। বিজেপি ছেড়ে যোগ দিতে চলেছেন তৃণমূলে।

বিগত কিছুদিন আগেই বিজেপির বিরুদ্ধে একাধিক বার ভোক্ষ উগড়ে দিয়েছেন।কার্শিয়াঙের বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা বলেছিলেন, বিজেপি তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে। নির্বাচনের আগেই বিজেপির ভিত নড়বড়ে হয়ে গিয়েছে। তাঁকে বোলতে শোনা গিয়েছিল বিজেপি মনিথ্যাচারের রাজনীতি করছে। ধর্ম নিয়ে রাজনীতি করা হচ্ছে বলে অভিযোগ করেছিলেন। বিজেপির এই সাম্প্রদায়িকতার রাজনীতি এবং মানুষকে দেওয়া প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ। এর আগেও তাঁকে বলবতে শোনা গিয়েছিল বিজেপি বিধায়ক হয়ে আর আসবেন না। তিনি বলেছিলেন সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে পারবেন না। রাজনীতিও ছাড়তে পারবেনা নায কিন্তু বিজেপির হয়ে রাজনীতি করবেন না সেটাও স্পষ্ট করে দিয়েছিলেন। বিধায়কের এই মন্তব্যে এটা স্পষ্ট হয়েছিল বিজেপির অন্তর্কলহকে।

আরও পড়ুন:এগিয়ে আসছে নিম্নচাপ! তোলপাড় হবে বাংলা? তছনছ হবে কোন কোন এলাকা?

[youtube-feed feed=1]
Read More

Latest News