Tuesday, March 31, 2026
HomeScrollচাকদহে তৃণমূলের বড় রদবদল, ২০২৬ লক্ষ্য করে সংগঠনের সামনে নতুন মুখ সংগ্রাম...
Chakdaha

চাকদহে তৃণমূলের বড় রদবদল, ২০২৬ লক্ষ্য করে সংগঠনের সামনে নতুন মুখ সংগ্রাম গুহ ঠাকুরতা

ফের কাঠামোগত বদল আনল তৃণমূল কংগ্রেস

চাকদহ: ছাব্বিশের নির্বাচনকে (West Bengal Assembly Election 2026) সামনে রেখে রানাঘাট (Ranaghat) দক্ষিণ সাংগঠনিক জেলায় ফের কাঠামোগত বদল আনল তৃণমূল কংগ্রেস (TMC)। ২০১৯ সালের পর থেকে লোকসভা ও বিধানসভায় পরপর খারাপ ফলের কারণেই সংগঠনে নতুন জোয়ার আনার চেষ্টা দলীয় উচ্চ নেতৃত্বের।

এই রদবদলের মধ্যেই সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ—চাকদহ ব্লক সভাপতি। দীর্ঘ প্রায় ১৬ বছর ধরে এই দায়িত্ব সামলেছেন দিলীপ কুমার সরকার। বয়সগত কারণে এবার অভিজ্ঞতার সঙ্গে নতুন প্রজন্মকে সামনে এনে ভার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই চাদুরিয়া অঞ্চল সভাপতি পদ থেকে সরাসরি চাকদহ ব্লক সভাপতির দায়িত্বে আনা হয়েছে সংগ্রাম গুহ ঠাকুরতাকে।

আরও পড়ুন: শুরু হল উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী বালুরঘাট এক্সপো মেলা

দায়িত্ব পেয়ে তিনি জানান, সকল কর্মীকে সঙ্গে নিয়ে ২০২৬-এর ভোটে শক্তিশালী সংগঠন গড়াই তাঁর প্রথম লক্ষ্য। পাশাপাশি আগের সভাপতি দিলীপ কুমার সরকারের অভিজ্ঞতা এবং পরামর্শ নিয়েই তিনি এগোবেন বলে আশ্বাস দেন নতুন ব্লক সভাপতি।

দেখুন আরও খবর: 

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot