HomeScrollজন্মের আগে জন্মের শংসাপত্র! চাঞ্চল্য মগরাহাটে
Birth Certificate Controversy

জন্মের আগে জন্মের শংসাপত্র! চাঞ্চল্য মগরাহাটে

সংশ্লিষ্ট ERO কে খতিয়ে দেখার নির্দেশ কমিশনের

ওয়েবডেস্ক-  আবারও জন্মের আগে (Before Birth) জন্মের শংসাপত্র (Birth Certificate) । দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটের (Magrahat) ঘটনা। SIR শুনানিতে নথি হিসেবে দেওয়া হয়েছে এই জন্মের শংসাপত্র। হাফিজুর রহমান হালদার (Hafizur Rahman Halder) জন্ম হয়েছে ৩০ অক্টোবর ১৯৯০। অথচ শংসাপত্রে জন্মের রেজিস্ট্রেশন দু মাসের আগে ২৩ অগাস্ট ১৯৯০ তারিখ। সংশ্লিষ্ট ERO কে খতিয়ে দেখার নির্দেশ কমিশনের।

রাজ্যজুড়ে জোরকদমে চলছে এসআইআর সংশোধনীর কাজ। তার মাঝেই ধরা পড়ল জন্মের শংসাপত্রের অসঙ্গতি। জন্মের আগেই জন্মের শংসাপত্রের হদিশ। ফের তথ্যের এই অসঙ্গতি ধরা পড়ল সেই দক্ষিণ ২৪ পরগনা জেলাতেই। দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট ব্লক স্বাস্থ্য আধিকারিকদের তরফে ইস্যু করা বার্থ সার্টিফিকেট ধরা পড়েছে এই অসঙ্গতি। সেখানে দেখা গেছে জন্মের দু’মাস আগেই ব্যর্থ সার্টিফিকেটের রেজিস্ট্রেশন হয়েছে। এসআইআর যাচাই প্রক্রিয়ায় এমনই নথি ধরা পড়ল রোল অবজারভারদের কাছে। কীভাবে জন্মের দুমাস আগেই রেজিস্ট্রেশন? সেই অসঙ্গতিতেই একাধিক প্রশ্ন উঠেছে।

আরও পড়ুন-  ‘মাটির সৃষ্টি’ প্রকল্পকে আন্তর্জাতিক স্বীকৃতি দিল রাষ্ট্রপুঞ্জ!

উল্লেখ্য, ১৯৯০ সালে এক ব্যক্তির জন্ম হলেও জন্মের শংসাপত্রের রেজিস্ট্রেশন হয়েছে, তার জন্মের দুমাস আগে। এমন তথ্যই সামনে এসেছে। কমিশন সূত্রে খবর, এই পুরো বিষয়টি নিয়ে দক্ষিণ ২৪ পরগনা জেলার ডিসট্রিক্ট নির্বাচনী অফিসারকে আবারও যাচাই করার নির্দেশ দিয়েছে কমিশন।

[youtube-feed feed=1]
Read More

Latest News