Saturday, June 20, 2026
HomeScrollফলাফল ঘোষণার পর নদিয়ায় বিজেপির উদ্যোগে বিনামূল্যে ঝালমুড়ি বিতরণ
Bjp Jhalmuri Trend

ফলাফল ঘোষণার পর নদিয়ায় বিজেপির উদ্যোগে বিনামূল্যে ঝালমুড়ি বিতরণ

প্রত্যেক মানুষের কাছে  ঝালমুড়ি পাঠানোর ব্যবস্থা নিয়েছে দলের নেতারা  

ওয়েবডেস্ক- ফলাফল ঘোষণার পর নদিয়ায় (Nadia)  বিজেপির (Bjp)  উদ্যোগে বিনামূল্যে ঝালমুড়ি বিতরণ (Bjp Jhalmuri Trend) । গতকাল রাজনৈতিক ফলাফল প্রকাশের পর থেকেই নদিয়ার ধানতলা থানার দত্তপুলিয়া গ্রাম পঞ্চায়েতের শংকরপুর এলাকায় এক অভিনব উদ্যোগ নিল ভারতীয় জনতা পার্টি। আজ সকাল থেকেই সাধারণ মানুষের জন্য বিনামূল্যে ঝালমুড়ি বিতরণের আয়োজন করা হয়েছে। এই জনপ্রিয় খাবারকে ঘিরে সকাল থেকেই উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।

৮ থেকে ৮০—সব বয়সের মানুষ ভিড় জমিয়েছেন ঝালমুড়ি খেতে। স্থানীয়দের দাবি,  দীর্ঘ ১৫ বছরের অবসান ঘটেছে, তাই এই আনন্দ ভাগ করে নিতেই এমন উদ্যোগ। সকাল থেকেই এলাকায় রান্না প্রায় বন্ধ, কারণ যতক্ষণ কর্মসূচি চলবে ততক্ষণই সাধারণ মানুষকে ঝালমুড়ি খাওয়ানো হবে। ইতিমধ্যেই কয়েকশো প্যাকেট ঝালমুড়ি বিতরণ করা হয়েছে। প্রত্যেক মানুষের কাছে এই খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন দলের নেতারা। ঝালমুড়ি পেয়ে খুশি এলাকাবাসী,  উৎসবের আবহ স্পষ্ট চারিদিকে।

আরও পড়ুন-  জয় পেয়েই সাধারণ মানুষের অভাব-অভিযোগ শুনতে শুরু করলেন স্বপন কুমার দাস

উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আবহে ঝাড়গ্রামে প্রচারে এসে ঝালমুড়ি খেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তখন থেকেই ঝালমুড়ি বিজেপির ট্রেন্ডে। ছাব্বিশের নিরার্চনে নজরকাড়া ফল করেছে বিজেপি। তাই জয়ের পর কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস। গেরুয়া, আবির থেকে লাড্ডু বিতরণ। সেই তালিকায় এবার থেকে যুক্ত হল মোদির প্রিয় ঝালমুড়ি।

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto