Saturday, June 20, 2026
HomeScrollজয় পেয়েই সাধারণ মানুষের অভাব-অভিযোগ শুনতে শুরু করলেন স্বপন কুমার দাস
Swapan Kumar Das

জয় পেয়েই সাধারণ মানুষের অভাব-অভিযোগ শুনতে শুরু করলেন স্বপন কুমার দাস

গঙ্গা ভাঙন ও স্বাস্থ্য পরিষেবা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নবনির্বাচিত বিধায়ক

ওয়েব ডেস্ক : বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের (West Bengal Assembly Election Result 2026) পর থেকেই বদলের আবহ শান্তিপুরে (Shantipur)। তৃণমূল কংগ্রেসকে বড় ব্যবধানে পরাস্ত করে প্রায় ৪৬ হাজার ভোটে জয়ী হয়েছেন বিজেপি (BJP) প্রার্থী স্বপন কুমার দাস (Swapan Kumar Das)। জয়ের পর থেকেই এলাকায় কর্মী-সমর্থকদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি সাধারণ মানুষের অভাব-অভিযোগ শুনতে জনসংযোগ শুরু করেছেন নবনির্বাচিত বিধায়ক।

জয়ের পর স্বপন কুমার দাস (Swapan Kumar Das) বলেন, “এটা শুধুমাত্র কোনও রাজনৈতিক দলের জয় নয়, এটা মানুষের জয়। দীর্ঘদিনের শাসন, অত্যাচার আর পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তির জয়।” তাঁর দাবি, শান্তিপুরের মানুষ এবার গণতান্ত্রিক উপায়ে নিজেদের ক্ষোভের জবাব দিয়েছেন। মানুষের রায়েই বদলের সূচনা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

এলাকার দীর্ঘদিনের সমস্যা গঙ্গা ভাঙন ও স্বাস্থ্য পরিষেবা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নবনির্বাচিত বিধায়ক। তিনি জানান, এই দুই বিষয়কে অগ্রাধিকার দিয়েই পরিকল্পনা নেওয়া হচ্ছে। স্থানীয় সাংসদের সঙ্গে আলোচনা করে দ্রুত পদক্ষেপ করা হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি। পাশাপাশি তাঁর অভিযোগ, আগের সরকার এবং পুরসভা কেন্দ্রীয় অনুদানকে সঠিকভাবে কাজে লাগাতে দেয়নি, ফলে উন্নয়ন ব্যাহত হয়েছে।

আরও খবর : বেলডাঙ্গা কাণ্ডে প্রাথমিক রিপোর্ট জমা দিল এনআইএ

রাজ্যের ক্রমবর্ধমান ঋণের বোঝা নিয়েও সরব হয়েছেন স্বপন কুমার দাস (Swapan Kumar Das)। তাঁর মতে, শিল্পায়নই অর্থনৈতিক সংকট কাটানোর অন্যতম পথ। এলাকায় নতুন শিল্প গড়ে তুলে কর্মসংস্থান এবং আয়ের নতুন সুযোগ তৈরি করতে হবে। আগের সরকারের সময় শিল্পের জমি বিক্রি করে পরিস্থিতি জটিল করা হয়েছে বলেও অভিযোগ তাঁর।

মানুষের দোরগোড়ায় সরকারি পরিষেবা পৌঁছে দেওয়াকেই নিজের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন শান্তিপুরের নবনির্বাচিত বিজেপি (BJP) বিধায়ক। দীর্ঘদিন পর রাজনৈতিক পালাবদলে এলাকায় নতুন আশার সঞ্চার হয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto