HomeBig news'নির্বাচন বাতিল করার চক্রান্ত করছে বিজেপি,' সাগরদিঘি থেকে হুঙ্কার মমতার
Mamata Banerjee Vs Amit Shah

‘নির্বাচন বাতিল করার চক্রান্ত করছে বিজেপি,’ সাগরদিঘি থেকে হুঙ্কার মমতার

আজ ভবানীপুরে অমিত শাহ, সাগরদিঘি থেকে কলকাতা সরগরম ভোট যুদ্ধ

ওয়েবডেস্ক-  চরমে ভোট (West Bengal Assembly Election 2026)  যুদ্ধ। একদিকে যখন সাগরদিঘি (Sagardighi) থেকে প্রচারে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । অপরদিকে আজ শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) মনোনয়নে ভবানীপুরে (Bhawanipur)  অমিত শাহ (Amit Shah) । তোপ পাল্টা তোপে উত্তপ্ত সাগরদিঘি থেকে কলকাতা। সাগরদিঘি থেকে মমতার হুঙ্কার, আমার থেকে সব ক্ষমতা কেড়ে নিয়েছে।

অঘোষিত রাষ্ট্রপতি শাসন জারি করেছে। আমার প্রতি বিশ্বাস থাকলে কারও কথায় ফাঁদে পা দেবেন না। তৃণমূল সুপ্রিমোর বার্তা  হিন্দু-মুসলিম একসঙ্গে থাকুন, কোনও বিভাজনে পা দেবেন না। তিনি বলেন, বাংলার ঐক্যের সবচেয়ে বড় শক্তি, আর সেই শক্তিকেই নষ্ট করার চেষ্টা চলছে।

এদিন সাগরদিঘিতে মমতার হুঙ্কার, মালদহের ঘটনা আমাকে কিছু জানানো হয়নি, মুখ্যসচিব আমাকে কিছুই জানাননি। আমাকে মোথাবাড়ির ঘটনা কিছুই জানানো হয়নি। এক সাংবাদিকের ফোন করে আমাকে জানান। মমতার হুঙ্কার, এই সমস্ত কিছুই বিজেপি গ্যাম প্ল্যান। নির্বাচন বাতিল করার চক্রান্ত করছে বিজেপি। একটা জায়গা দেখে সব জায়গার বিচার করছে।

মালদার ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, জানি না কারা করেছে। বৃহস্পতিবার মুর্শিদাবাদের সাগরদিঘির ধুমুরপাহাড়ে জনসভা করছেন মুখ্যমন্ত্রী। সেই সভা থেকেই একের পর তোপ দাগে তিনি। সেইসঙ্গে এদিন তিনি বলেন, মানুষের ক্ষোভ থাকতে পারে, সেটা আমি বুঝি। কিন্তু আইন হাতে তুলে নেওয়া কোনও সমাধান নয়। মালদার ঘটনাকে কেন্দ্র করে যেভাবে উত্তেজনা তৈরি হয়েছে, তা পরিকল্পিত বলেই তার সন্দেহ।

আরও পড়ুন-  ভোটের মুখে সংশয়! বৃহস্পতিবার থেকে চালু হচ্ছে না ট্রাইব্যুনাল! কী হবে এবার?

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের দামামা বেজে গেছে। ভবানীপুরের হাই-ভোল্টেজ লড়াইকে কেন্দ্র করে তুঙ্গে উঠেছে রাজনীতির পারদ।  গত শুক্রবার রাতে বিজেপির চার্জশিট প্রকাশ করার জন্য কলকাতায় অমিত শাহ। সে দিন কলকাতায় দুর্যোগের কারণে অবতরণে বাধা পায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিমান।

[youtube-feed feed=1]
Read More

Latest News