Monday, February 9, 2026
HomeScroll২৬-এর ভোটে ইস্তেহার লিখতে মানুষের দরবারে রাজ্য বিজেপি, কী কী চমক?
BJP Election Manifesto

২৬-এর ভোটে ইস্তেহার লিখতে মানুষের দরবারে রাজ্য বিজেপি, কী কী চমক?

কী চাইছেন সাধারণ মানুষ? কী তাঁদের সমস্যা? জানতে বিশেষ ভাবনা বঙ্গ বিজেপির

কলকাতা: বাংলায় এবার বিজেপির নির্বাচনী ইস্তাহার (BJP Election Manifesto) বিজেপি তৈরি করবে না। দলের নির্বাচনী ইস্তেহার লিখতে এবার রাজ্য বিজেপি রাজ্যের মানুষের স্মরনাপন্ন হল। ১০ সদস্যের ইস্তেহার কমিটি তৈরি হয়েছে। তবু মনে করছে বিজেপি, মানুষ কি বলছে, রাজ্য বিজেপির কাছে কি প্রত্যাশা করছে এবং সরকারে এলে কি করা উচিত – এই সবটা নিয়ে মানুষের মতামত দল দিক। শনিবার এই কর্মসূচি উদ্বোধন করলেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। একটা নম্বরে ফোন করে যে কোন মানুষ বিজেপিকে নিয়ে তাদের মতামত দিতে পারেন।

কী চাইছেন সাধারণ মানুষ? কী তাঁদের সমস্যা? এবার নির্বাচনী সংকল্পপত্রে মানুষের সেইসব সমস্যা ও চাহিদার কথাই তুলে ধরার সিদ্ধান্ত নিল রাজ্য বিজেপি। রাজ্য নেতৃত্ব মতে, মানুষ কি ভাবছে এবং মানুষের সঙ্গে নতুন যোগাযোগ তৈরি করতে এই কর্মসূচি তৈরি করা হয়েছে।‌ যে নম্বরে ফোন করে যে কেউ নিজের পরামর্শ জানাতে পারবেন। মানুষের সেই সব পরামর্শ গ্রহণ করেই নির্বাচনী সংকল্পপত্র তৈরি করা হবে বলে শনিবার জানালেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য।১৮ ফেব্রুয়ারি মধ্য এই মতামত দিতে হবে বলে বিজেপি সূত্রে জানা যায়। ইস্তেহার কমিটির প্রধান তাপস রায় জানিয়েছেন , মতামত আসার পর আমাদের ভাবনা সাথে মানুষের সাজেসন মেলানো হবে। তারপর ইস্তেহার তৈরি হবে।

আরও পড়ুন:পঞ্চায়েত আইন সংশোধন, বিধানসভায় পঞ্চায়েত এমেন্ডমেন্ড বিল পাশ

একইসঙ্গে একটি নম্বরও জানানো হল রাজ্য বিজেপির তরফে। শুধু ড্রপ বক্স নয়, একটা টোল ফ্রি নম্বর থাকছে। নম্বরটি হল ৯৭২৭২৯৪২৯৪। এছাড়া মেইল আইডি থাকছে।কিউআর কোড স্ক্যান করে বিজেপির ওয়েবসাইটে গিয়ে পরামর্শ জানানো যাবে। নির্বাচনে যেকোনও রাজনৈতিক দলের কাছে নির্বাচনী ইস্তাহার খুবই গুরুত্বপূর্ণ। যদি তারা ক্ষমতায় আসে, তাহলে আগামী পাঁচ বছর কী কী কাজ করবে, ইস্তাহারে তা তুলে ধরে রাজনৈতিক দলগুলি। আর সেই ইস্তাহার তৈরি করতে গিয়েই মানুষের কাছে পৌঁছে যাওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য বিজেপি।

Read More

Latest News

toto DEPOBOS