কলকাতা: তৃণমূল কংগ্রেসের (TMC) ‘লক্ষ্মীর ভাণ্ডার’ (Laxmi R Bhandar) প্রকল্পের পাল্টা হিসেবে বিজেপির (BJP) ‘অন্নপূর্ণা’ প্রকল্পে অতিরিক্ত ১৫০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এরই মধ্যে এক ভাইরাল ভিডিওকে (Viral Video) কেন্দ্র করে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে।
ভিডিওতে দেখা যাচ্ছে, এক যুবক বিজেপির এক কর্মীর কাছে সরাসরি প্রশ্ন তোলেন দিল্লিতে একই ধরনের প্রতিশ্রুতি দেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি কেন, তা হলে বাংলায় কীভাবে সেই প্রতিশ্রুতি পূরণ হবে?
আরও পড়ুন: গাইঘাটায় প্রচারে বিক্ষোভ! ‘গো ব্যাক’ স্লোগানে ঘেরাও সুব্রত ঠাকুর
এই প্রশ্নের মুখে বিজেপি কর্মীকে দৃশ্যত অস্বস্তিতে পড়তে দেখা যায়। কিছুক্ষণ কথোপকথনের পর তিনি সেখান থেকে সরে যান বলে ভিডিওতে দাবি করা হচ্ছে।
যদিও ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি, তবে এটি ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। তৃণমূল ও বিজেপির মধ্যে প্রতিশ্রুতি বনাম বাস্তবায়ন নিয়ে তরজা আরও তীব্র হওয়ার ইঙ্গিত মিলছে।







