Wednesday, June 17, 2026
HomeScrollগণনার আগেই বুলডোজার কালচার, ভাঙা হল তৃণমূলের পার্টি অফিস
Bulldozer culture Bali Halt

গণনার আগেই বুলডোজার কালচার, ভাঙা হল তৃণমূলের পার্টি অফিস

বালি হল্ট সংলগ্ন রাস্তায় প্রবল উত্তেজনা ছড়ায়

ওয়েবডেস্ক- রাত পোহালেই ভোটের রেজাল্ট (Vote Counting) । তার আগেই তাণ্ডব চলল বালি হল্ট (Bali Halt)  সংলগ্ন রাস্তায়। শনিবার রাত তখন ১০টা। বালি হল্ট সংলগ্ন রাস্তায় প্রবল উত্তেজনা। পূর্ব ঘোষণা অনুযায়ী রেলের সশস্ত্র বাহিনী রেলের রাস্তার ধারে গজিয়ে ওঠা প্রায় দেড়শো অবৈধ দোকান উচ্ছেদ অভিযানে হাজির। রুজি রুটি হারানোর ভয়ে হাজির দোকানদাররাও।

আর সেই দোকানের সারির মধ্যেই ছিল তৃণমূলের পার্টি অফিসও (Tmc Party Office) । রেলের বুলডোজার প্রথম সেখানেই আঘাত করে। গুঁড়িয়ে দেয় অফিস। এরপর ভোর ছটা পর্যন্ত উচ্ছেদ অভিযান নির্বিঘ্নেই চলে। কোনও গন্ডগোল হয়নি।

উল্লেখ্য, উত্তরপ্রদেশে যোগী রাজ্যে বুলডোজার প্রায় নিত্যনৈমিত্তিক ঘটনা। বিতর্ক, বিবাদ, সমালোচনাকে উড়িয়ে দিয়ে যোগী রাজ্যে বুলডোজার কালচার বজায় আছে। ২০২২ সালে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে তিনি সফলভাবে বুলডোজারকে ব্যবহার করেন। যার জন্য যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশের বাইরে, ২০২৬ সালের এপ্রিল মাসে বাংলায় ভোট প্রচারে এসেও তিনি মাফিয়াদের শায়েস্তা করতে বুলডোজার ব্যবহারের কথা বলেন।

আরও পড়ুন-  এবার বাসে করেই কলকাতা থেকে গোয়া! শুরু বাস পরিষেবা

বিরোধীদের অভিযোগ, এই বুলডোজার রাজনীতি প্রায়শই বিশেষ সম্প্রদায়, দলিত বা পিছিয়ে পড়া মানুষের উপর লক্ষ্য করে চালানো হয়। সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়েছে যে, আইন অনুযায়ী শুধুমাত্র দোষী সাব্যস্ত হলেই সম্পত্তি ধ্বংস করা যায়, কিন্তু প্রশাসনিক বুলডোজার অ্যাকশন সবসময় তা মেনে চলে না। এবার সেই বুলডোজার আতঙ্ক ফিরল বাংলাতেও। আগামীকাল ভোটের রেজাল্ট, তার আগেই উত্তপ্ত হল বালি হল্ট।

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO