Wednesday, June 17, 2026
HomeScrollবিমানের আপৎকালীন দরজা খুলে লাফ যাত্রীর! তারপর...
Chennai

বিমানের আপৎকালীন দরজা খুলে লাফ যাত্রীর! তারপর…

ওই যাত্রীকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে

ওয়েব ডেস্ক : চাঞ্চল্যকর কাণ্ড চেন্নাই বিমানবন্দরে (Chennai Airport)। বিমানের আপৎকালীন দরজা খুলে লাফ দিলেন এক যাত্রী (Passenger)। তবে শুধু লাফ নয়, বিমানের মধ্যে ওই যাত্রী বমি করেন বলেও খবর। এই ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে। ওই যাত্রীকে পুলিশের (Police) হাতে তুলে দেওয়া হয়েছে বলেছে বলে খবর।

জানা গিয়েছে, শারজাহ থেকে চেন্নাইগামী একটি বিমানে উঠেছিলেন ওই যাত্রী। ওই বিমানটি রবিবার চেন্নাই বিমানবন্দরে (Chennai Airport) অবতরণ করেছিল। অভিযোগ, এর পরে বিমানটি যখন নির্দিষ্ট স্থানে যাচ্ছিল, তখন নাকি ওই যুবক বিমানের মধ্যে দু’বার বমি করেন।

আরও খবর : কোটি কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণা মামলায় পাকড়াও কমলেশ পারেখ

এর পরেই নাকি ওই যুবক বিমানের আপৎকালীন দরজা খুলে লাফ মারেন বলে খবর। এই ঘটনায় বিমানের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় নিরাপত্তাকর্মীদের। এই ঘটনা নিয়ে চেন্নাই বিমানবন্দরের (Chennai Airport) এক আধিকারিক বলেছেন, যখন ওই যুবক বিমান থেকে লাফ মেরেছিলেন তখন বিমানে গতি কম ছিল। তবে কী কারণে ওই যুবক এমন ঘটালেন, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

এই ঘটনায় প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, ওই যাত্রী বিমানের মধ্যেই অসুস্থ হয়ে পড়েছিলেন। সেই কারণে তিনি বিমান থেকে বেরনোর চেষ্টা করছিলেন। তার পরেই তিনি আপৎকালীন দরজা খুলে লাফ দেন তিনি। সূত্রের খবর, বিমানবন্দরে থাকা নিরাপত্তাকর্মীরা ওই যাত্রীকে পুলিশের (Police)হাতে তুলে দিয়েছে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO