Wednesday, August 19, 2026
HomeScrollভোটগণনার প্রহর গুনছে শিল্পাঞ্চল! স্ট্রং রুমের বাইরে নিরাপত্তা ব্যবস্থা কেমন? দেখুন
Assembly Election 2026

ভোটগণনার প্রহর গুনছে শিল্পাঞ্চল! স্ট্রং রুমের বাইরে নিরাপত্তা ব্যবস্থা কেমন? দেখুন

স্ট্রং রুমের ভিতরে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী, বাইরে রয়েছে রাজ্য পুলিশের কড়া নজরদারি

পশ্চিম বর্ধমান: আর কয়েকঘন্টা, তার পরেই শুরু হবে বিধানসভা নির্বাচনের (Assembly Election 2026) ভোট গণনা (Vote Counting)। সোমবার আসানসোল শিল্পাঞ্চলে (Asansol Industrial Belt) ছয়টি বিধানসভা কেন্দ্রেও রয়েছ ভোটগণনা। আগামীকাল সকাল থেকেই আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের স্ট্রং রুমে (Strong Room) শুরু হবে গণনার কাজ। গত ২৩ এপ্রিল এই শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ ছয়টি বিধানসভা কেন্দ্রের নির্বাচন হয়েছিল। এদিন যে কেন্দ্রগুলির ভোটগণনা হবে, সেগুলি হল—আসানসোল উত্তর, আসানসোল দক্ষিণ, জামুড়িয়া, কুলটি, বারাবনি এবং রানীগঞ্জ।

ভোটগণনাকে কেন্দ্র করে প্রশাসনের তরফে নেওয়া হয়েছে একাধিক কড়া নিরাপত্তা ব্যবস্থা। স্ট্রং রুমের ভিতরে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী, আর বাইরে রয়েছে রাজ্য পুলিশের কড়া নজরদারি। গোটা গণনা কেন্দ্র চত্বর কার্যত নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে, যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়ানো যায়।

আরও পড়ুন: ফল প্রকাশের আগে হুলিয়া জারি করল প্রশাসন

এদিকে রাজনৈতিক দলগুলিও সতর্ক অবস্থানে রয়েছে। বিজেপি নেতৃত্বের নির্দেশ অনুযায়ী, ইতিমধ্যেই আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের স্ট্রং রুমের সামনে জড়ো হয়েছেন বিজেপি মহিলা মোর্চার সদস্যরা। সিসিটিভি ক্যামেরার সামনেই তাঁদের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে, যা এই গণনা পর্বকে ঘিরে বাড়তি রাজনৈতিক সতর্কতার ইঙ্গিত দিচ্ছে।

সব মিলিয়ে, আগামীকাল আসানসোল শিল্পাঞ্চলের ছয় বিধানসভা কেন্দ্রের ফল ঘোষণাকে কেন্দ্র করে নজর এখন এই গণনা কেন্দ্রের দিকেই। প্রশাসন থেকে রাজনৈতিক দল—সকলেই প্রস্তুত গুরুত্বপূর্ণ এই দিনের জন্য।

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto AMANAHTOTO https://mybett188.com toto permata888 nobu99 situs slot gacor link slot gacor Depo 5k situsgacor