Sunday, March 15, 2026
Homeনিয়োগ প্রক্রিয়া চলুক, এখনই হস্তক্ষেপে নারাজ হাইকোর্ট  

নিয়োগ প্রক্রিয়া চলুক, এখনই হস্তক্ষেপে নারাজ হাইকোর্ট  

কলকাতা: ২০১৬ এসএসসির (SSC Exam) নতুন বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে হওয়া মামলার নিয়মিত শুনানির আবেদন জমা পড়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) রেগুলার বেঞ্চে। মামলার শুনানির অনুমোদন দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য (Justice Sougata Bhattacharya) কিন্তু সেই শুনানির সম্ভাবনা জুলাই মাসে। এখনই নিয়োগ প্রক্রিয়ায় হস্তক্ষেপ করতে চাইছে না আদালত।

বঞ্চিত চাকরিপ্রার্থীদের আইনজীবী ফিরদৌস শামিম (Firdous Shamim) আদালতে জানান, নতুন করে পরীক্ষার বিজ্ঞপ্তির ২০১৬ সালের বিজ্ঞপ্তির সঙ্গে সাযুজ্য নেই। নতুন বিজ্ঞপ্তিতে অনেক বদল রয়েছে এবং এই বদলের ফলে চাকরিপ্রার্থীরা সমস্যায় পড়বেন। কিন্তু উচ্চ আদালত স্পষ্ট জানিয়ে দেয়, নিয়োগ প্রক্রিয়ায় এখন কোনও হস্তক্ষেপ করা হবে না।

আরও পড়ুন: এবার কি মিটতে চলেছে কেষ্ট-কাজল দ্বন্দ্ব?

বিচারপতি ভট্টাচার্য বলেন, স্বাভাবিক নিয়োগ প্রক্রিয়া এখন চলতে থাকুক, তাতে হস্তক্ষেপের প্রয়োজন নেই। এই প্রক্রিয়ায় কোনও সমস্যা বা জটিলতার সৃষ্টি হলে আদালত তখন বিষয়টি দেখবে। আর সমস্যা না হল শুনানি হবে পরের মাসে।

কলকাতা হাইকোর্টের গ্রীষ্ম অবকাশকালীন বিশেষ বেঞ্চে আবেদন হওয়া এসএসসি ২০১৬ বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ মামলার নিয়মিত শুনানির আবেদন জমা পড়ে রেগুলার বেঞ্চে। গ্রীষ্ম অবকাশকালীন ছুটি শেষ হওয়ায় রেগুলার বেঞ্চে আবেদন করেন চাকরিপ্রার্থীদেরর আইনজীবী শামিম।

প্রসঙ্গত, মে মাসের শেষের দিকে নতুন করে এসএসসির পরীক্ষার বিজ্ঞপ্তি দেওয়া হয়। এই পরীক্ষার মাধ্যমে ২০১৬ সালে পরীক্ষা দেওয়া চাকরিহারারা পুনরায় কাজে যোগ দিতে পারবেন। কিন্তু ৯ বছর আগের পরীক্ষার নিয়মের থেকে অনেকটা বদলে গিয়েছে নতুন পরীক্ষার নিয়ম। সেই কারণেই এই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়।

দেখুন অন্য খবর:

Read More

Latest News

evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast bandar togel neked xgo88