Sunday, August 16, 2026
HomeBig news১৫ ফেব্রুয়ারির মধ্যে পুলিশ আধিকারিকদের বদলির প্রক্রিয়া সম্পূর্ণের নির্দেশ CEO দফতরের

১৫ ফেব্রুয়ারির মধ্যে পুলিশ আধিকারিকদের বদলির প্রক্রিয়া সম্পূর্ণের নির্দেশ CEO দফতরের

বিধানসভা নির্বাচনের সঙ্গে যুক্ত পুলিশ আধিকারিকদের ক্ষেত্রে এই বদলির নির্দেশ

 ওয়েবডেস্ক- ১৫ ফেব্রুয়ারির (15 February) মধ্যে পুলিশ আধিকারিকদের (Police Officers) বদলির প্রক্রিয়া (Transfer process) সম্পূর্ণ করতে হবে। রাজ্যের পুলিশ আধিকারিকদের বদলি নিয়ে নির্দেশ রাজ্যের CEO দফতরের (CEO Office) । বিধানসভা নির্বাচনের সঙ্গে যুক্ত পুলিশ আধিকারিকদের ক্ষেত্রে এই বদলির নির্দেশ। রাজ্যের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরকে চিঠি সিইও দফতরের।

এই নির্দেশিকা মূলত যে সমস্ত আধিকারিকেরা নিজের জেলা বা একই পদে দীর্ঘদিন তিন বছর তার বেশি কর্মরত আছেন, তাদের প্রযোজ্য কলকাতা ও রাজ্য পুলিশের বিভিন্ন স্তরের আধিকারিকদের এই বদলি তালিকায় অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে। শনিবার এই লিখিত নির্দেশিকার কপি কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (সদর) মিরাজ খালিদের পাশাপাশি রাজ্যের সব জেলা ও পুলিশ জেলার এসপি, সমস্ত রেঞ্জের ডিআইজি, আইজিকে (আইন শৃঙ্খলা) পাঠানো হয়েছে। সেই নির্দেশিকায়, এই নির্দেশ কার্যকর করার পর ১৬ ফেব্রুয়ারি রিপোর্ট আকারে কমিশন দিতে হবে।

আরও পড়ুন-  আজ ফের ‘মমতা বনাম নির্বাচন কমিশন’! কখন হবে শুনানি?

রাজ্য পুলিশ প্রশাসনের এক সূত্রের খবর, ইতিমধ্যেই কলকাতা ও রাজ্য পুলিশের প্রায় সর্বস্তরের সিংহভাগ বদলির কাজ সম্পূর্ণ। তবে পূর্ব মেদিনীপুরের এসপি পদ এখনও ফাঁকা। অপরদিকে কলকাতা পুলিশের ডিজি (এসইডি) সহ কয়েকটি পদে রদবদল বাকি। একদিকে বিধানসভা অধিবেশন ও অপর দিকে এসআইআর মামলা এই দুই নিয়ে এই মুহূর্তে ব্যস্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে চলতি সপ্তাহেই এই বাকি রদবদল সেরে ফেলার সম্ভাবনা বলে খবর।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO https://mybett188.com toto permata888 nobu99 situs slot gacor link slot gacor Depo 5k situsgacor