Saturday, June 27, 2026
HomeScrollআজ সুপ্রিমকোর্টে SIR মামলার শুনানি, শীর্ষ আদালতে ‘ভার্চুয়াল’ উপস্থিতি মমতার?
Supreme Court

আজ সুপ্রিমকোর্টে SIR মামলার শুনানি, শীর্ষ আদালতে ‘ভার্চুয়াল’ উপস্থিতি মমতার?

আদালতে হাজির না হয়ে ভার্চুয়াল মাধ্যমেই শুনানিতে যোগ দিতে পারেন

কলকাতা: সুপ্রিম কোর্টে (Supreme Court) SIR সংক্রান্ত মামলার আসন্ন শুনানিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) উপস্থিত থাকতে পারেন বলে প্রশাসনিক সূত্রে খবর মিলছে। তবে তিনি স্বশরীরে আদালতে হাজির না হয়ে ভার্চুয়াল মাধ্যমেই শুনানিতে যোগ দিতে পারেন বলে জোর জল্পনা তৈরি হয়েছে। সূত্রের দাবি, নবান্ন (Nabanna) থেকেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি সওয়াল–জবাব প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকতে পারেন।

এই মামলাটি রাজনৈতিক ও প্রশাসনিক দিক থেকে গুরুত্বপূর্ণ হওয়ায় রাজ্য সরকারের শীর্ষস্তরে প্রস্তুতি চলছে। মুখ্যমন্ত্রীর উপস্থিতি মামলার গুরুত্ব আরও বাড়াবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। ভার্চুয়াল মাধ্যমে অংশগ্রহণ করলে প্রশাসনিক কাজকর্ম চালিয়েই আদালতের প্রক্রিয়ায় যুক্ত থাকা সম্ভব হবে— এমনটাই মত অনেকের।

আরও পড়ুন: আজ ফের ‘মমতা বনাম নির্বাচন কমিশন’! কখন হবে শুনানি?

যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত সরকারি ভাবে কোনও ঘোষণা করা হয়নি। সুপ্রিম কোর্টের তালিকাভুক্ত শুনানির দিন ও সময় ঘিরে নজর রয়েছে আইনজীবী মহল ও রাজনৈতিক পর্যবেক্ষকদের। মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি উপস্থিত থাকবেন কি না, তা চূড়ান্তভাবে নির্ভর করবে আদালতের অনুমতি ও সূচির উপর। ফলে এখনই চূড়ান্ত কিছু বলা না গেলেও সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO