Wednesday, March 4, 2026
HomeScrollস্যালাইন কাণ্ডের তদন্তে মেদিনীপুর মেডিক্যালে সিআইডি

স্যালাইন কাণ্ডের তদন্তে মেদিনীপুর মেডিক্যালে সিআইডি

কলকাতা: মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই মঙ্গলবার মেদিনীপুর মেডিক্যালে (Medinipur medical case) সিআইডির তদন্তকারীরা (CID investigation in Medinipur medical case) । এদিন সকালে সিআইডির দুই সদস্যের প্রতিনিধিদল হাসপাতালে পৌঁছয়। ওই দলে রয়েছে ভবানী ভবনের দু’‌জন দুঁদে অফিসার। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন সিআইডি আধিকারিকেরা। এই বিশেষ প্রতিনিধিদল শুরু থেকে প্রমাণ জোগাড় করতে নেমে মেদিনীপুর মেডিক্যাল কাণ্ডে তোলপাড় রাজ্য রাজনীতি। সোমবার মুখ্যসচিব মনোজ পন্থ জানিয়েছেন, মুখ্যমন্ত্রী গুরুত্ব দিয়ে নিজেই পুরো ঘটনার উপর নজর রাখছেন। কোনও রকমের সাফিলতি বরদাস্ত করা হবে না। মেদিনীপুরের মেডিক্যালের ঘটনায় সিআইডি তদন্ত হবে বলে জানিয়েছেন মখ্যমন্ত্রী। সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানালেন মৃতার স্বামী।

মঙ্গলবার সকালে মেদিনীপুর মেডিক্যালে যান সিআইডি আধিকারিকেরা। জানা গিয়েছে, খড়্গপুর থেকে প্রতিনিধিদলটি হাসপাতালে যায়। সিআইডি-র আরও একটি দল তদন্ত করতে হাসপাতাল যাবে। ডিএসপি পদমর্যাদার এক আধিকারিকের নেতৃত্বে সেই দল তদন্ত করবে বলে জানা গিয়েছে। সিআইডির দল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ মৌসুমী নন্দী এবং সুপার জয়ন্ত রাউতের সঙ্গে কথা বলে। যাবতীয় প্রয়োজনীয় নথি খতিয়ে দেখে। মেদিনীপুর মেডিক্যাল কাণ্ডে ইতিমধ্যেই স্বাস্থ্য দফতরের তরফে একটি তদন্তকারী কমিটি গঠন করা হয়েছে। তারা তদন্ত করে প্রাথমিক রিপোর্টও জমা দিয়েছে। তার পরই মুখ্যসচিব মনোজ পন্থ জানান, স্বাস্থ্য দফতরের তদন্ত কমিটির পাশাপাশি সিআইডিও এই ঘটনার তদন্ত করবে। তাদের দেওয়া রিপোর্ট খতিয়ে দেখেই পরবর্তী পদক্ষেপ করা হবে।

আরও পড়ুন: বাঙালি জাতিকে প্রকাশ্যেই অপমান করল RSS

নিম্নমানের স্যালাইন দেওয়ার অভিযোগ উঠেছিল। বিষাক্ত আরএল স্যালাইনে গুরুতর অসুস্থ তিন প্রসূতি। সোমবার গ্রিন করিডর করে কলকাতার এসএসকেএম হাসপাতালে (SSKM) নিয়ে আসা হয়েছে। এরমধ্যে ২ জনকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে। ভেন্টিলেশনে থাকা দুই প্রসূতি, নাসরিন খাতুন ও মাম্পি সিংহের ডায়ালিসিস হয়েছে। এই মুহূর্তে তাদের অবস্থা আশঙ্কাজনক। দুজনের ইউরিন আউটপুট শূন্য, কিডনি ও ফুসফুসের অবস্থা খারাপ। অন্যজন মিনারা বিবি, তাঁরও কিডনি ফুসফুসের অবস্থা ভালো নয়।‌

দেখুন ভিডিও

Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80