Sunday, February 8, 2026
HomeScrollSIR শুনানি নিয়ে বড় ঘোষণা কমিশনের, প্রয়োজন নেই এই ১৩টি নথির
Election Commission

SIR শুনানি নিয়ে বড় ঘোষণা কমিশনের, প্রয়োজন নেই এই ১৩টি নথির

বিরহোড়, টোটো, শবর জনজাতিদের নিয়ে বড় সিদ্ধান্ত কমিশনের

ওয়েবডেস্ক- SIR চাঞ্চল্যের আবহে বড় ঘোষণা করল নির্বাচন কমিশন (Election Commission)। চলছে শুনানি, তার মাঝেই এই কথা জানাল কমিশন। প্রয়োজন নেই ১৩টি নথির (Documents)। ২০০২ সালের ভোটার তালিকায় (2002 Voter List)  নাম না থাকা আদিম জনজাতি (Primitive people) , টোটো, লোধা শবর থেকে খেরিয়া উপজাতিদের জন্য এই ঘোষণা কমিশনের। এই নির্দেশের এই উপজাতিদের বাসস্থানের তালিকা সংশ্লিষ্ট বিডিও’ র কাছে তলব করেছেন জেলাশাসকরা। ওই জনজাতির যে সকল সদস্যদের তফসিলি উপজাতি শংসাপত্র নেই সেই কাজও করবে প্রশাসন।

পুরুলিয়ার জেলাশাসক সুধীর কোন্থাম জানিয়েছেন, নথি ছাড়াই জেলাশাসকের অনুমোদনে ভোটার তালিকায় নাম উঠবে বিরহোড়, টোটো, শবর জনজাতিদের। পুরুলিয়ায় খেড়িয়া শবর জনজাতিদের মোটামুটি ভাবে আধার কার্ড করিয়ে দেওয়া হয়েছে। এই প্রক্রিয়ায় বিরহোড় থেকে শবরদের যাদের জাতিগত শংসাপত্র নেই তাদের কাজও আমরা করে দেব। আলিপুরদুয়ারের জেলাশাসক আর বিমলা বলেন, ” ঠিকই বলেছে নির্বাচন কমিশন। তবে আমাদের জেলায় টোটো জনজাতিদের সকলেরি নথিপত্র রয়েছে। নথিপত্র নেই এইরকম কোনও তথ্য আমাদের কাছে আসেনি। তবু বিষয়টি আমরা খতিয়ে দেখে নিচ্ছি।

আরও পড়ুন- ২৬-এর ভোটে বারুইপুরের সভা থেকে টার্গেট বেঁধে দিলেন অভিষেক

কেন্দ্রীয় সরকারের আওতাভুক্ত পিভিটিজি বা ‘পার্টিকুলারলি ভালনারেবেল ট্রাইবাল গ্রুপ’-এ রয়েছে এই বিরহোড় ও টোটো জনজাতি। যারা প্রায় একটি লুপ্তপ্রায় জনজাতি গোষ্ঠী। তবে পুরুলিয়ার তিনটি ব্লক বলরামপুর, বাঘমুন্ডি ও ঝালদা এক-এ এই জনজাতিরা রয়েছে। সেইভাবে টোটো জনজাতিদের বাস উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলার মাদারিহাট ব্লকের একেবারে ভুটান সীমান্তে টোটোপাড়া গ্রামে। তবে বিরহোড়দের সংখ্যা আরও কম। প্রায় তিন শতাধিক।

Read More

Latest News