Wednesday, May 13, 2026
HomeScrollভোট গণনা ৪ মে, বঙ্গের নেতাদের জন্য দিল্লি থেকে এল শাহী নির্দেশ
2026 West Bengal Assembly Election

ভোট গণনা ৪ মে, বঙ্গের নেতাদের জন্য দিল্লি থেকে এল শাহী নির্দেশ

নিজের মন্ত্রকের ডেপুটিকে ‘পাহারাদার’ হিসেবে বাংলায় রেখে গেছেন অমিত শাহ

ওয়েবডেস্ক-   আগামী ৪ মে ভোট গণনা (Vote Counting)। টানা টান উত্তেজনা। হাতে আর মাত্র দুইদিনের অপেক্ষা। তার পরেও ভাগ্য নির্ধারণ। ভোট প্রচারে নরেন্দ্র মোদি (Narendra Modi) থেকে অমিত শাহ (Amit Shah)  বার বার এসেছেন আর প্রচারে এসেছেন। এবারে ৪ মে গণনাও দিনও রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিজেপির কেন্দ্রীয় নেতারা কলকাতাতেই থাকছেন।

সল্টলেক পার্টি অফিসের কন্ট্রোল রুমে গণনা মিনিট টু মিনিটস রিপোর্ট (Minute to Minutes Report)  দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দেবেন তারা। ২৯৪ আসনে ভোটগ্রহণ। কোন আসনে কত আসন এগিয়ে রয়েছেন দলের প্রার্থীরা, এই সমস্ত পুঙ্খানুপুঙ্খ হিসেবে শাহকে পাঠাবেন দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় পর্যবেক্ষকরা। ভোট গণনার দিল সল্টলেকের পার্টি অফিসে থাকবেন বিজেপির প্রধান দুই কেন্দ্রীয় নেতা সুনীল বনশল ও ভূপেন্দ্র যাদব। বিজেপি সূত্রে জানা গেছে, বাংলার ভোট গণনার গতিপ্রকৃতির দিকে নজর রাখবেন খোদ অমিত শাহ।

আরও পড়ুন-  গণনা নিয়ে তৃণমূলের আবেদন খারিজ সুপ্রিম কোর্টে, কী কী নির্দেশ সর্বোচ্চ আদালতের?

ভোট গণনার প্রস্তুতি নিয়ে দলীয় স্তরে দফায় দফায় বৈঠক করলেন বিজেপির কেন্দ্রীয় নেতারা। মালদহ, শিলিগুড়ি, কলকাতায় আলাদা আলাদা বৈঠক করেন রাজ্যের পর্যবেক্ষক সুনীল বনশল। ছিলেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

চার ধাপে ভাগ করে জেলা সভাপতি, প্রার্থী, কেন্দ্রভিত্তিক দায়িত্বপ্রাপ্ত নেতাদের নিয়ে বৈঠক করেন। গণনার দিন সব প্রার্থী থেকে শুরু করে সমস্ত স্তরের নেতা-কর্মীদের ও কাউন্টিং এজেন্টদের কী ভূমিকা নিতে হবে শুক্রবার বৈঠকে সেই নিয়ে নির্দেশ দেন বনশলরা। শনিবার কাউন্টিং এজেন্টদের প্রশিক্ষণ দেওয়া হবে। বিজেপির তরফে কড়া বার্তা, গণনাকেন্দ্রের ভিতরেও কড়া নজর রাখতে হবে এজেন্টদের।

কাউন্টিং শেষ না হওয়া কড়া নজরদারি চালাতে হবে, যদি জরুরি প্রয়োজনে কাউকে বাইরে আসতে হয় তা হলে তাঁর হয়ে বিকল্প ব্যবস্থা রাখতে হবে। গণনা চলাকালীন সন্দেহভাজন কাউকে দেখতে পেলেই তড়িঘড়ি ব্যবস্থা নিতে হবে। দলীয় প্রার্থীদের তখনই খবর দিতে হবে। কোনও প্ররোচনায় পা না দেওয়ার কথাও বলা হয়েছে। ভোট পর্ব মিটে যাওয়ার পরেই নিজের মন্ত্রকের ডেপুটিকে নিত্যানন্দ রাই (Nityananda Rai ) বাংলায় রেখেছেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ। কলকাতেই আছেন নিত্যানন্দ রাই।

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto