HomeScrollবীরভূমে ব্যবসায়ীর আত্মীয়ের বাড়িতে তল্লাশি, নগদ ও সোনা উদ্ধার!
Birbhum

বীরভূমে ব্যবসায়ীর আত্মীয়ের বাড়িতে তল্লাশি, নগদ ও সোনা উদ্ধার!

ভোররাতের অভিযানে টাকা গোনার মেশিন, প্রিন্টার ও ট্রাঙ্ক নিয়ে ঢুকল পুলিশ; এখনও আনুষ্ঠানিকভাবে মুখ খোলেনি প্রশাসন

ওয়েব ডেস্ক : বীরভূমের (Birbhum) মহম্মদবাজার থানা এলাকার ডেউচা বাসস্ট্যান্ড সংলগ্ন একটি বাড়িতে বুধবার ভোরে বড়সড় তল্লাশি অভিযান চালাল পুলিশ (Police)। ওই বাড়িটি জেলার এক পাথর ব্যবসায়ীর আত্মীয়ের বলে জানা গিয়েছে। অভিযানের সময় বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধারের জল্পনা ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। যদিও উদ্ধার হওয়া অর্থ বা অন্যান্য সামগ্রীর বিষয়ে এখনও পর্যন্ত পুলিশ কোনও সরকারি বিবৃতি দেয়নি।

স্থানীয়দের দাবি, যে বাড়িতে তল্লাশি চলছে, সেটি মনির মণ্ডলের। তিনি একসময় সরকারি বাসচালক হিসেবে কর্মরত ছিলেন। পরে চাকরি ছেড়ে জেলার পরিচিত পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের ব্যবসার সঙ্গে যুক্ত হন। এরপর অল্প কয়েক বছরের মধ্যেই তাঁর আর্থিক অবস্থার দ্রুত পরিবর্তন হয়েছে বলেও এলাকার বাসিন্দাদের একাংশের দাবি।

আরও খবর : গভীর নিম্নচাপের দাপট অব্যাহত, আজও দক্ষিণবঙ্গের ৮ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা

পুলিশ (Police) সূত্রে খবর, ভোর থেকেই বিশাল বাহিনী নিয়ে গোটা এলাকা ঘিরে ফেলা হয়। বাড়ির প্রতিটি অংশে দীর্ঘক্ষণ ধরে তল্লাশি চালানো হচ্ছে। সকাল গড়াতেই টাকা গণনার জন্য একাধিক মেশিন, প্রিন্টার এবং বড় আকারের ট্রাঙ্ক বাড়ির ভিতরে নিয়ে যাওয়া হয়, যা ঘিরে জল্পনা আরও বাড়ে।

সূত্রের খবর, ২০ কোটিরও বেশি নগদ ও ১০ কেজির বেশি সোনা উদ্ধার হয়েছে। তবে প্রশাসনের তরফে এ নিয়ে বিস্তারিত কোনও তথ্য দেওয়া হয়নি।

[youtube-feed feed=1]
Read More

Latest News