Tuesday, March 31, 2026
HomeScrollএকুশে ঘাসফুল, ছাব্বিশে পদ্ম! শিবির বদলে নতুন ইনিংসে লিয়েন্ডার পেজ
Leander Paes joins BJP

একুশে ঘাসফুল, ছাব্বিশে পদ্ম! শিবির বদলে নতুন ইনিংসে লিয়েন্ডার পেজ

দলে যোগ দিয়েই নতুন লড়াইয়ের বার্তা পেজের

কলকাতা: ২০২৬-এর বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) আগে রাজ্য রাজনীতিতে বড় চমক। টেনিস কোর্টে বহু লড়াই জেতা কিংবদন্তি লিয়েন্ডার পেজ (Leander Paes) এবার নাম লিখালেন গেরুয়া শিবিরে। মঙ্গলবার দিল্লিতে বিজেপির (BJP) সদর দফতরে আনুষ্ঠানিকভাবে দলীয় পতাকা হাতে তুলে নেন তিনি। ২০২১ সালে তৃণমূল কংগ্রেসে (TMC) যোগ দেওয়া এই অলিম্পিক পদকজয়ী তারকা পাঁচ বছরের মাথায় বদলে ফেললেন রাজনৈতিক ঠিকানা।

দলে যোগ দিয়েই নতুন লড়াইয়ের বার্তা পেজের। তাঁর কথায়, “৪০ বছর দেশের জন্য খেলেছি, এবার অন্যভাবে দেশের সেবা করার সুযোগ পেলাম।” বাংলার উন্নয়ন নিয়েও আশাবাদী তিনি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, তাঁর এই পদক্ষেপ ভোটের আগে বিজেপির প্রচারে বাড়তি জোর আনতেই পারে।

আরও পড়ুন: বিক্ষোভের চাপে নতি স্বীকার, ময়নাগুড়িতে প্রার্থী বদল বিজেপির

সূত্রের খবর, গত ২৪ মার্চ কলকাতায় বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে বৈঠকেই যোগদানের প্রাথমিক রূপরেখা চূড়ান্ত হয়েছিল। মঙ্গলবার ছিল শুধু আনুষ্ঠানিক ঘোষণা। যদিও দলীয়ভাবে এখনও স্পষ্ট নয়, তিনি প্রার্থী হবেন কি না। তবে তাঁকে ‘স্টার ক্যাম্পেইনার’ হিসেবে সামনে আনার সম্ভাবনাই বেশি বলেই মত রাজনৈতিক মহলের।

উল্লেখ্য, ২০২১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে গোয়ায় তৃণমূলে যোগ দিয়েছিলেন পেজ এবং সে সময় বাংলাসহ একাধিক রাজ্যে দলের হয়ে প্রচারেও অংশ নেন। সেই প্রেক্ষিতে তাঁর এই দলবদল নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। একই দিনে বিজেপি আরও ১৩টি আসনে প্রার্থী ঘোষণা করেছে, যেখানে ফালতা, নাটাবাড়ি, বাগদা, সোনারপুর উত্তর, মেমারি, হাওড়া দক্ষিণ ও পাঁচলার মতো গুরুত্বপূর্ণ কেন্দ্র রয়েছে। সব মিলিয়ে, ভোটের আগে চমক বাড়িয়ে নতুন সমীকরণ তৈরির ইঙ্গিত স্পষ্ট। খেলাধুলোর মঞ্চ থেকে রাজনীতির ময়দান, লিয়েন্ডার পেজ-এর এই নতুন ইনিংস বাংলার ভোট-রাজনীতিতে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot