Monday, March 30, 2026
HomeScrollচতুর্থ ভোটার তালিকা প্রকাশ করল কমিশন
Fourth Supplimentary Voters List

চতুর্থ ভোটার তালিকা প্রকাশ করল কমিশন

চতুর্থ তালিকায় কত ভোটারের নাম আছে? বাদের তালিকায় কত জন?

কলকাতা: রবিবার রাতে চতুর্থ সাপ্লিমেন্টারি ভোটার তালিকা (Fourth Supplimentary Voters List) প্রকাশ করল নির্বাচন কমিশন (Election Commission)। ২ লক্ষ ভোটারের নাম এই তালিকায় রয়েছে। ‘বিবেচনাধীন’ ভোটারদের মধ্যে কত জনের নাম বাদ পড়ল, তা এখনও স্পষ্ট নয়। কমিশন সূত্রে খবর, তালিকায় থাকা ৪০ থেকে ৪৫ শতাংশ ভোটারের নাম বাদ পড়েছে। এসআইআরের পর রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ পড়েছিলেন প্রায় ৬৪ লক্ষ। বিচারাধীনের তালিকায় ছিলেন ৬০ লক্ষ। এই অবস্থায় বিচারাধীনদের নিষ্পত্তি করে চলতি সপ্তাহ থেকে অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করতে শুরু করে নির্বাচন কমিশন।

এসআইআর-এর পর ২৮ ফেব্রুয়ারি রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকার প্রাথমিক অংশ প্রকাশ করেছিল কমিশন। এর পর গত ২৩ মার্চ প্রথম অতিরিক্ত তালিকা প্রকাশ করে তারা। শুক্রবার গভীর রাতে প্রকাশিত হয় দ্বিতীয় অতিরিক্ত তালিকাও। শনিবার প্রকাশিত হয় তৃতীয় অতিরিক্ত তালিকা। রবিবার পর্যন্ত পর পর তিন দিন তিনটি অতিরিক্ত তালিকা প্রকাশ করল কমিশন। কমিশন সূত্রের খবর, প্রকাশ হওয়া প্রথম তালিকায় ২৭ লক্ষের কাছাকাছি নাম ছিল। দ্বিতীয় অতিরিক্ত তালিকার সময়ে নিষ্পত্তি হয়েছিল প্রায় ৩৭ লক্ষের নাম। কমিশন সূত্রে খবর, শনিবার পর্যন্ত নিষ্পত্তি হয়েছে প্রায় ৩৮ লক্ষ ভোটারের তথ্য। যাঁদের নিষ্পত্তি হয়ে গিয়েছে, তাঁদের মধ্যে কত জনের নাম বৈধ ভোটার হিসাবে জুড়েছে এবং কত জন বাদ পড়েছেন, তা আলাদা ভাবে প্রকাশ্যে আনেনি কমিশন।

আরও পড়ুন:

চতুর্থ অতিরিক্ত ভোটার তালিকায় রয়েছে দু’লক্ষের নাম। অবশ্য, ‘বিবেচনাধীন’ ভোটারদের মধ্যে কত জনের নাম বাদ পড়ল, তা এখনও স্পষ্ট নয়। কমিশন সূত্রে খবর, তালিকায় থাকা ৪০ থেকে ৪৫ শতাংশ ভোটারের নাম বাদ পড়েছে। এখনও পর্যন্ত ২০ লক্ষ ভোটারের নাম বিবেচনাধীন। তাঁদের নিষ্পত্তির পরই জানা যাবে, বাদ পড়া ভোটারের সংখ্যা ঠিক কত। তবে ধারাবাহিক হিসেব অনুযায়ী, সবমিলিয়ে মোট ৯০ লক্ষ ভোটারের নাম বাতিল হতে চলেছে। কমিশন সূত্রে খবর, বাকি ২০ লক্ষ নামের নিষ্পত্তি হয়ে যাবে খুব দ্রুত। তারপরও যাঁদের নাম বাদ পড়বে, তাঁরা বিশেষ ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। দু-একদিন পরই ট্রাইব্যুনালের কাজ শুরু হবে।

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor slot maxwin WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot