Tuesday, July 21, 2026
HomeScrollবিনামূল্যে বিদ্যুৎ, উল্টে অ্যাকাউন্টে ঢুকবে ৭৮ হাজার! ‘প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা’র আবেদন কীভাবে?
PM Surya Ghar Yojna

বিনামূল্যে বিদ্যুৎ, উল্টে অ্যাকাউন্টে ঢুকবে ৭৮ হাজার! ‘প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা’র আবেদন কীভাবে?

কী কী সুবিধা মিলবে ‘প্রধানমন্ত্রী সূর্যঘর বিদ্যুৎ যোজনা’র আওতায়? দেখে নিন একনজরে

[h_news]

ওয়েব ডেস্ক: গরমের দাপটে ঘরে ঘরে চলছে এসি, কুলার ও ফ্যান। আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বিদ্যুতের বিল (Electricity Bill)। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের স্বস্তির বার্তা নিয়ে সামনে এল ‘প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা’ (PM Surya Ghar Yojna)। সোমবার নন্দীগ্রামে এক অনুষ্ঠানে এই প্রকল্পের সুবিধা এবং আবেদন পদ্ধতি নিয়ে বিস্তারিত জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

প্রকল্পের সুবিধাগুলি কী কী?

২০২৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে চালু হওয়া এই প্রকল্পের মূল লক্ষ্য হল সাধারণ ও মধ্যবিত্ত পরিবারের বিদ্যুৎ খরচ কমানো এবং সৌরশক্তির ব্যবহার বৃদ্ধি করা। প্রকল্পের আওতায় বাড়ির ছাদ বা উপযুক্ত স্থানে সোলার প্যানেল বসিয়ে প্রতি মাসে ৩০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ (Free Electricity) ব্যবহারের সুযোগ মিলবে। পাশাপাশি সোলার প্যানেল স্থাপনের জন্য সরকারিভাবে ভর্তুকিও দেওয়া হবে।

আরও পড়ুন: এক ছাতার তলায় ৫৫ সরকারি পরিষেবা! বিজেপি সরকারের জনকল্যাণ শিবিরে কী কী সুবিধা? দেখুন একনজরে

সর্বোচ্চ ৭৮ হাজার টাকার ভর্তুকি দেবে সরকার

সরকারি তথ্য অনুযায়ী, প্রকল্পের অধীনে ১ কিলোওয়াট ক্ষমতার সোলার ইউনিট বসানোর জন্য ৩০ হাজার টাকা, ২ কিলোওয়াটের জন্য ৬০ হাজার টাকা এবং ৩ কিলোওয়াটের জন্য সর্বোচ্চ ৭৮ হাজার টাকা পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে। এই অর্থ সরাসরি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে।

কীভাবে আবেদন করবেন?

আবেদন প্রক্রিয়াও রাখা হয়েছে সহজ। অনলাইনের মাধ্যমে আবেদন করতে হলে প্রধানমন্ত্রী সূর্যঘর প্রকল্পের সরকারি ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে হবে। সেখানে মোবাইল নম্বর দিয়ে ওটিপি যাচাই করার পর প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য, ঠিকানা এবং অন্যান্য নথি জমা দিয়ে আবেদন সম্পূর্ণ করা যাবে। আবেদনকারী নিজেও এই প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন, আবার অনুমোদিত ভেন্ডারের সাহায্যও নিতে পারবেন। এছাড়াও রাজ্যজুড়ে শুরু হওয়া ‘জনকল্যাণ শিবির’-এ উপস্থিত হয়েও প্রকল্পের জন্য আবেদন জানানোর সুযোগ রাখা হয়েছে। সেখানে প্রশাসনিক আধিকারিকরা আবেদনপত্র পূরণ এবং জমা দেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তা করবেন।

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot